‘সমাজ মাধ্যমে কিছু মহিলারা আমায় আর আমার মাকে রোজ ধ’র্ষণ করেছে…’- বিবাহ বিচ্ছেদে কি শুধুই মেয়েদের দোষ? চোখে জল নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়!

দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা মাস। এখন দুজনের রাস্তা আলাদা। কথা বলছি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) এবং সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীকে (Sabyasachi Chakraborty) নিয়ে। চলতি বছরের জুলাইয়ের প্রথমেই এই তারকা দম্পতির বিচ্ছেদের খবর পেয়েছি আমরা। একাধিক ধারাবাহিকে আমরা সুস্মিতাকে বহুবার দেখেছি। এছাড়াও অভিনয়ের পাশাপাশি সুস্মিতা ইউটিউবে নিত্যদিনের ব্লগ ভিডিও শেয়ার করতেন। সেখানেই দুজনের সুন্দর সম্পর্কের বিভিন্ন মুহূর্ত দেখতে পেতাম আমরা।
টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের বিভিন্ন পার্শ্ব চরিত্র সুস্মিতাকে বহুবার দেখেছি আমরা। পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি খুব সহজেই। প্রথম থেকেই জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে। ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হয়েছেন। তারপর ইন্ডাস্ট্রিতে আসার পর নিজের জীবনের আরেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
তবে সুস্মিতা সব্যসাচীর বিচ্ছেদের পর থেকে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী ও তার মাকে আক্রমণ করা হচ্ছে বারবার। সুস্মিতার ছবি ভিডিওর কমেন্ট বক্সে তাদের কটাক্ষ করা হচ্ছে। এবারে সেই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। সুস্মিতা সব্যসাচীর বিচ্ছেদের কথা জানালেও আসল কারণটা এখনো জানায়নি কেউ। নিজেদের ব্যক্তিগত জীবনের ঝামেলা লোক সমাজে আনতে চাননি বলেই হয়তো আড়াল করে গিয়েছেন।
কিন্তু তারপর থেকে বারবার তাদের কটাক্ষ করা হয়েছে, অপমানিত হতে হয়েছে। এমনকি এই বিচ্ছেদের পিছনে সুস্মিতার মাকে যা নয় তাই বলা হয়েছে। সমাজ মাধ্যমে খোলাখুলিভাবে তাদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এবারে একটি ভিডিও মাধ্যমে সমস্ত ঘটনা তুলে ধরলেন সুস্মিতা। সুস্মিতা ভিডিওতে বলেন, ‘বিগত কয়েকদিনে ধরে দেখছি আমার সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভালো খারাপ দুই রকমেই কমেন্ট করছেন। ভালো কমেন্ট দেখলে যেমন ভালো লাগে খারাপ কমেন্ট দেখলে মন খারাপ হয় রক্ত মাংসের মানুষ তো তাই। সবটা তো বলে বোঝানো যায় না। অনেকেই আমার কাজের থেকে আমার ডিভোর্স কেনো হয়েছে সেটা জানতে বেশি আগ্রহী। আগ্রহ থাকা ভালো কিন্তু যেখানে আমরা দুই পক্ষই বলেছি এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, তবুও কেউ কেউ আলোচনা করে যাচ্ছে। তবে সেই আলোচনার মূল বিষয় আমি আর আমার মা। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ প্রতিদিন আমার মাকে সোশ্যালি রেপ করেছেন। আমার আপনাদের কাছে শেষ একটাই প্রশ্ন ডিভোর্সের জন্য কি সবসময় মেয়েরাই দায়ী থাকে?’
আরও পড়ুনঃ সংসারের চাপে ধুলো পড়েছে স্বপ্নে! স্বামী-সন্তানের খেয়াল রাখতে গিয়ে অপূর্ণ থেকে গেছে একরাশ ইচ্ছে! সেইসব মায়েদের স্বপ্ন পূরণ করবে জি বাংলার সারেগামাপা!
এর আগেও একদিন সব্যসাচী এই নিয়ে ভিডিও শেয়ার করেছেন। সুস্মিতা আর তার মাকে যেভাবে অপমান করা হচ্ছিল তার প্রতিবাদ জানিয়েছিলেন। আর এসব করতে বারণ করেছিলেন। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সকলে সব বিষয়গুলি একতরফাভাবে বিচার করেন। আসল সত্যিটা না জেনেই মন্তব্য করে ফেলেন দর্শকেরা। তাই এই নিয়ে যখন জল ঘোলা হয়েছে সব্যসাচী আর চুপ থাকতে পারেননি, বাধ্য হয়েছে মুখ খুলতে।

