সংসারের চাপে ধুলো পড়েছে স্বপ্নে! স্বামী-সন্তানের খেয়াল রাখতে গিয়ে অপূর্ণ থেকে গেছে একরাশ ইচ্ছে! সেইসব মায়েদের স্বপ্ন পূরণ করবে জি বাংলার সারেগামাপা!

বাংলা বিনোদন জগতে যেমন ধারাবাহিকগুলি (Bengali Serial) গুরুত্বপূর্ণ, তেমনি বিনোদন জগতের একটি বড় অংশ হলো রিয়েলিটি শো (Reality Show)। বিভিন্ন চ্যানেলেই নাচ, গান সহ বিভিন্ন ধরনের রিয়েলিটি শো দেখানো হয়। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha), কালার্স বাংলার (Colours Bangla) মতন জনপ্রিয় চ্যানেলে এই ধরনের বেশ কিছু মজার মজার রিয়েলিটি শো দর্শকদের বিনোদনের জন্য বহু বছর ধরে হয়ে আসছে। আর এই রিয়েলিটি শোগুলি দর্শক বেশ উপভোগ করেন।
সেরকমই দর্শকদের পছন্দের রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম একটি হলো সারেগামাপা। জি বাংলার পর্দায় দীর্ঘ কয়েক বছর ধরে এই রিয়েলিটি শো হয়ে আসছে। চলতি বছর আবার শুরু হচ্ছে সারেগামাপা এর নতুন সিজন। আজ ৬ই সেপ্টেম্বর থেকে প্রতি শনি এবং রবিবার দেখা যাবে এই জনপ্রিয় রিয়েলিটি শো।
তবে বাকি বছরগুলির তুলনায় এ বছরের রিয়েলিটি শো টি একটু আলাদা। অন্যান্য বছর যেমন আমরা দেখতে পাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা উঠে আসছে তাদের স্বপ্নপূরণের জন্য। কেউ বড় গায়িকা হওয়ার উদ্দেশ্যে, কেউ আবার সংগীত জগতে অন্যান্য পদে নিজেকে স্থাপন করতে। তাদের মধ্যে সকলেই ছোট থেকেই গান নিয়ে পড়াশোনা করছে। কিন্তু এবছরের সারেগামাপা এর মঞ্চে এমন কিছু প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে যাদের এই স্বপ্ন পূরণ হবার সুযোগ কখনোই হয়নি। যারা সংসারের কাজে পরিবারের দায়িত্ব নিতে গিয়ে নিজের স্বপ্নটাকে একেবারে ভুলে গিয়েছে।
চলতি বছর সারেগামাপা এর মঞ্চে এমন কিছু প্রতিযোগিতা থাকছে যারা অনেকই গৃহবধূ। সংসার, পরিবার, স্বামী, সন্তান সকলের খেয়াল রাখতে রাখতে তারা নিজেদের খেয়াল রাখতেই ভুলে গিয়েছে, তাদের নিজেদের স্বপ্ন চাপা পড়ে গিয়েছে। এই প্রতিযোগিদের মধ্যে একজন হলেন দক্ষিণ ২৪ পরগনা সুভদ্রা মন্ডল। সংসারের চাপে সুভদ্রা নিজের ভেতরে লুকিয়ে থাকা এই প্রতিভাকে প্রায় ভুলেই যেতে বসেছিল। একদিন তার স্বামী তার এই প্রতিভার কথা জানতে পেরে নিজেই নিয়ে আসে সারেগামাপা এর মঞ্চে।
আরও পড়ুনঃ মায়ের কাছাকাছি পৌঁছে গেল পারুল! শেষ মুহুর্তে বাধা হয়ে দাঁড়ালো শিরিন আর তার মা! পারুলকে খু’ন করার সিদ্ধান্ত নিলো তারা!
সুভদ্রার মতনই এরকম আরো অনেকে যারা নানান কারণে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি বা তাদের স্বপ্নপূরণ হয়ে উঠতে ওঠেনি এবারে তাদের স্বপ্নপূরণ করতে সারেগামাপা-এর মঞ্চ করে দিচ্ছে সেই সুযোগ। আজ সারেগামাপা-এর গ্র্যান্ড ওপেনিং অডিশন। এই অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হবে পরবর্তী দিনের প্রতিযোগিদের।

