‘আলমারি থেকে গড়িয়ে পড়ছে মধু…চেখে দেখি অমৃত!’- মমতা শঙ্করের বাড়িতেই সাইবাবার অবস্থান! অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী অভিনেত্রী!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) বারবার যিনি চর্চায় উঠে আসেন যার কোন মন্তব্য ঘিরে সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে যায় তিনি হলেন মমতা শংকর (Mamata Shankar)। জনপ্রিয় নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন অভিনেত্রীও বটে। দীর্ঘ কয়েক দশক ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন তিনি। ইদানিংকালে বারবার মমতা শঙ্করের নাম উঠে আসে খবরের শিরোনামে। সম্প্রতি আবারো নিজের করা এক মন্তব্যের জন্য সকলের কাছেই কৌতুকের কারণ হয়ে উঠেছেন অভিনেত্রী।
নিজের মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। তবে এবারে এক অলৌকিক ঘটনার কথা ভাগ করে নিয়ে সকলের কাছে হাসির পাত্রী হয়ে উঠলেন অভিনেত্রী। তার সাথে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন মমতা শঙ্কর। আর সেই ঘটনার কথা বলার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে হাসাহাসি করছে নেটিজেনদের একাংশ।
অভিনেত্রী বলেন, ‘যখন আমার পুত্রবধূ গর্ভবতী তখন ওর ডাক্তারের কাছে করা প্রথম রিপোর্টটা আমি আমার আলমারির ভেতর সাইবাবার ছবির কাছে রেখেছিলাম। হঠাৎ করেই আমার বৌমার সাধের দিন আমি লক্ষ্য করি আলমারি থেকে জলের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। কাছে গিয়ে দেখি জল নয় খুব ঘন একটি তরল পদার্থ। প্রথমে বুঝতে পারিনি আলমারির উপর থেকে কি করে এটা গড়িয়ে পড়তে পারে। বাড়ির সবাইকে জিজ্ঞাসা করি কেউ আলমারির উপরে কিছু মিষ্টি জাতীয় জিনিস রেখেছে কিনা। তারপর আমি নিজেই সেই তরল পদার্থ হাতে নিয়ে একটু চেখে দেখি। বেশ মিষ্টি মিষ্টি খেতে।’
‘তারপরে আমি আলমারি খুলে দেখি আমার বৌমার যে প্রথম গর্ভবতী হওয়ার রিপোর্ট সেই কাগজের মধ্যে মোটা করে সেই মধুর আস্তরণ পড়েছে। ভগবানের আশীর্বাদ ভেবেই আমরা সকলে ওই মধু মুখে নিয়েছিলাম প্রসাদ হিসেবে। এ বিষয়টা আমাকে অবাক করে দিয়েছিল।’ আর অভিনেত্রীর সাথে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনার কথা ভাগ করে নেওয়ার পর থেকেই অধিকাংশ মানুষ তাকে নিয়ে ট্রোল, হাসাহাসি করছেন। তবে সোশ্যাল মিডিয়াতে একজন মমতা শঙ্করের পাওয়া সেই মধুর ব্যাখ্যা দিলেন।
আরও পড়ুনঃ ‘অপারেশনের সমস্ত দায়িত্ব আমার’- এক মায়ের আরেক মাকে দেওয়া প্রতিশ্রুতি! অসহায় মায়ের পাশে দাঁড়ালেন কোয়েল মল্লিক!
কৌশিক মজুমদার (Kaushik Majumdar) নামে এক লেখক গোটা বিষয়টির ব্যাখ্যা তুলে ফেসবুকে (Facebook) পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘গোটা নেট দুনিয়া আবার তোলপাড়। এক সাক্ষাৎকারে মমতা দেবী বলেছেন সাঁইবাবার ছবির তলা থেকে মধুর মত কিছু একটা আঠালো পদার্থ আলমারি থেকে চুঁইয়ে পড়ছিল। তিনি মুখে দিয়ে দেখেছেন। মিষ্টি। এটুকু শুনেই সবাই হই হই করে উঠেছেন। কিন্তু আসল ক্লু আছে পরের অংশে যেখানে তিনি বলছেন তাঁর বউমার সাধের দিন তিনি রিপোর্ট খুলে দেখেন তাতে গাঢ় লাইনের মত সেই মধু আটকে আছে। মজার ব্যাপার অন্তত এই ব্যাপারে তিনি না জেনে একেবারে ঠিক অবজারভেশন করেছেন। কোন ভুল নেই।’

