‘আজ খালি মনে হচ্ছে, ওপারে থাকব আমি, তুমি রইবে এ পারে…’- জয় ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠানে আবেগপ্রবণ প্রাক্তন স্ত্রী অনন্যা!

কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জি (Joy Banerjee)। ৯০ দশকের শুরুর দিকে অঞ্জন চৌধুরীর ছবিতে অভিনয় করে রাতারাতি দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছিলেন জয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই সময় অঞ্জন চৌধুরীর বেশিরভাগ ছবিতেই নায়ক চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। নিজের দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন খুব অল্প সময়ের মধ্যেই জয় করে দিয়েছিলেন। শুধুমাত্র অভিনয় নয় নিজের সুন্দর চেহারার মাধ্যমে অনেক মহিলার হৃদয় কেড়েছিলেন।
চপার, হীরক জয়ন্তীর মত একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মনে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও নাম লিখেছিলেন অভিনেতা। ২০২১ সালে বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। চলতি বছর গত ২৫ অগস্ট প্রয়াত হন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকোস্তব্ধ হয়ে পড়েছিল গোটা টলি পাড়া।
সম্প্রতি গত বৃহস্পতিবার অভিনেতার শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে অভিনেতার স্মরণসভাও বসেছিল। উপস্থিত ছিল অভিনেতার আত্মীয়-স্বজন, কাছের মানুষ, বন্ধু-বান্ধবসহ টলিপাড়ার আরো অনেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী এবং বর্তমান স্ত্রী অনন্যা অঙ্কিতা দুজনই। প্রাক্তন স্ত্রী অনন্যার সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বছর আগেই। কিন্তু তা সত্ত্বেও জয়ের শ্রাদ্ধানুষ্ঠানে তার স্মরণ সভায় এসেছিলেন তিনি।
সেখানে সে সাক্ষাৎকারে ধরাও দিয়েছেন। সেখানেই প্রথম স্ত্রী অনন্যা বলেন, ‘আজ খালি মনে হচ্ছিল, ওপারে থাকব আমি, তুমি রইবে এ পারে, শুধু আমার দু-চোখ ভরে দেখব তোমারে।আসলে জীবন তো থেমে থাকে না, শুধু ক্ষত ও কষ্ট থেকে যায়। চট করে প্রলেপ দেওয়া যায় কি!’ কথা বলতে বলতে কান্নায় গলা বুজে আসছিল অনন্যার।
আরও পড়ুনঃ ১১ বছর পর ফের পর্দায় হীরা আম্মা! সঙ্গে সেই ছোট্ট ঝিলিক! বাঙালির আবেগ “তোমায় ছাড়া ঘুম আসেনা মা”, দর্শকদের জন্য বিরাট চমক!
ভালবেসেই বিয়ে করেছিলেন অনন্যা এবং জয়। মিস ক্যালকাটার মঞ্চে জয়ের কার্ড চেয়েছিলেন অনন্যা। আর জয় বিচারকের আসনে বসে মুগ্ধ হয়েছিলেন অনন্যার রূপে-গুণে। তখনই প্রেমে পড়ে যান। তারপর সম্পর্কে জড়ান, আর সেই থেকে বিয়ের মন্ডপ অবধি গড়ায় তাদের সম্পর্ক। কিন্তু দশ বছর যেতে না যেতেই সংসারে ভাঙ্গন ধরে। একটা সময়ের পর ভেঙে যায়। পরবর্তীতে আবারও বিয়ে করেন জয়। ২০১৯ সালে তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা তাঁর থেকে ৩০ বছরের ছোট। অনন্যা অঙ্কিতার মধ্যেও সম্পর্ক বেশ ভালো।

