‘আমায় চাবুক মা’রেন…ট্যাবলেট এর মতন গিলে নিলে’- বাবাকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ মমতা শঙ্কর! বাবার শিক্ষায় গর্বিত অভিনেত্রী!

ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে নানার বিতর্কমূলক পোস্ট-এ নাম উঠে আসে জনপ্রিয় নৃত্যশিল্পী মমতা শঙ্করের (Mamata Shankar)। মেট্রো স্টেশনে দুই যুবক যুবতীর চুমু খাওয়া থেকে শুরু করে মেয়েদের ছোট পোশাক, ব্লাউজ ছাড়া শাড়ি পরার ধরন এমনকি মাসিক ঋতুচক্র স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন নিয়েও নানান রকমের বিতর্কমূলক মন্তব্য করেছেন তিনি।
আরও নানান কারণে সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। নিজের এই সমস্ত মন্তব্যের কারণে একাধিকবার কটাক্ষ সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়াতে কোন বিতর্কমূলক আলোচনা হবে আর সেখানে মমতা শঙ্করের নাম উঠে আসবে না এটা সত্যিই অসম্ভব। যখনই কোন বিতর্কমূলক আলোচনা হয়েছে বারবার উঠে এসেছে জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করের নাম।
সম্প্রতি বাবার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। এবার আর কোন বিতর্কমূলক কথা নয়। সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে চোখে জল চলে এলো মমতা শঙ্করের। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার বাবা বলেন কারো নিন্দে করো না। তিনি আমাকে সবসময় বলেন কারো পেছনে খারাপ কথা বলোনা। কিন্তু অনেক সময় হয় একটা কথা কাউকে নিয়ে খুব বলতে ইচ্ছা করছে আমি সেটা মুখ ফুসকে বলে ফেললাম বলার পরে তিনি বুঝতে পারেন আমি কোন অন্যায় করেছি এবং সঙ্গে সঙ্গে আমাকে চাবুকের মতো মারেন। খারাপ কথা বলার সঙ্গে সঙ্গে আমি হাতেনাতে ফল পাব। আমি অন্যায় করেছি, সেটা উনি বুঝিয়ে দেবেন।’
অভিনেত্রী আরও বলেন, ‘আর যদি আমি কখনো ট্যাবলেট গেলার মত ওই কথাটা গিলে ফেলি, খুব বলতে ইচ্ছে করছে কিন্তু আমি বলব না। কারণ আমার বাবা বলেছে, বারণ করেছে আমি কারো পেছনে কোন খারাপ কথা বলবো না, আমার বলা উচিত নয়। সেটাও আমাকে বুঝিয়ে দেবেন যে তুমি ভালো কাজ করেছ।’
আরও পড়ুনঃ আবারও প্রথম পুরস্কার জিতে নিলো কমলিনী! সব বাধা পেরিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালো সে! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে অভিনেত্রী এখানে নিজের গুরু সাইবাবার কথা উল্লেখ করেছেন। অভিনেত্রী সাইবাবার দীক্ষায় দীক্ষিত। তার উপদেশ সবসময় মেনে চলেন তিনি। তাই সে কথাগুলোই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, সাইবাবা কি করতে বলেছেন, কোন কোন উপদেশ দিয়েছেন। বর্তমানে অভিনেত্রীকে নিয়ে প্রায়শই খবরের শিরোনামে নানান খবর উঠে আসে। অভিনেত্রী বিভিন্ন বিতর্কমূলক মন্তব্য করে নেটিজেনদের চক্ষুশুল হয়ে উঠেছেন দিনদিন। যদিও মমতা শঙ্কর এসবের কিছুতেই পাত্তা দেন না বিশেষ একটা।

