আবারও প্রথম পুরস্কার জিতে নিলো কমলিনী! সব বাধা পেরিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে জলসার পর্দায়। তবে ইতিমধ্যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায় এর ধারাবাহিক মানেই একটু অন্য ধরনের গল্প সবসময় ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়। সেরকমটাই দেখা যাচ্ছে চিরসখাতে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন, মিটিল, বাবিল সকলে মিলেই কমলিনীকে নিয়ে যায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কমলিনী প্রথমে যেতে চাইছিল না। কিন্তু সকলে জোর করায় কমলিনী যায়। আসলে মিথ্যার জন্যই নিয়ে যেতে চাইছিল না অনুষ্ঠানে মিটিং মায়ের সঙ্গে আসেনি। তাই কমলিনের একটু মন খারাপ কিন্তু সকলেই তাকে বারবার অনুষ্ঠানে মনোযোগ দিতে বলে এরপর অনুষ্ঠান শুরু হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় নাচ গান সবকিছুর মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠান এগিয়ে যায়।

ওদিকে বাড়িতে মিঠির মাথা খাওয়ার জন্য তো ঠাম্মি, বর্ষা, বুবলাই সকলেই একেবারে উঠে পড়ে লেগেছে। এখন আবার যোগ দিয়েছে চন্দ্রর দ্বিতীয় স্ত্রী। যে ঠাকুমা এতদিন পর্যন্ত মুখ ফিরিয়েও তাকায়নি, সে নাতনির জন্য নিজের হাতে খাবার বা রান্না করে নিয়ে আসছে। অন্যদিকে বুবলাই এতদিন বোনের কথা ভাবেনি। হঠাৎ করেই তার বোনের জন্য ভালোবাসা জেগে উঠেছে। তাই বোনের পছন্দের মিষ্টি নিয়ে এসেছে তাকে খাওয়ানোর জন্য। আর সেই সাথে কুমন্ত্র দিয়ে যাচ্ছে সমানে। মিঠি যদিও এইসব বিশেষ কিছু পছন্দ করছে না। কারণ তার নিজের মন মেজাজ ভালো নেই। এরপর সেখানে উপস্থিত হয় বড় ঠাম্মি। তিনি বুঝতেই পারে তারা মিঠিকে মায়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য কুমন্ত্রণা দিচ্ছে, তাই তিনি প্রতিবাদ করে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক এক করে সকলের হাতে তাদের যোগ্য সম্মান তুলে দেওয়া হচ্ছে। নতুন, মিটিল সকলেই আশা করে আছে এবারেও কমলিনী প্রথম পুরস্কার পাবে। তবে কমলিনীর তো এসবের আশা আকাঙ্ক্ষা নেই। সে শুধু তার ছেলে মেয়েদের নিয়ে ভালো থাকতে চায়। ওইদিকে মিঠিকে সমানে মায়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার ঠাকুমা, দাদা।

আরও পড়ুনঃ কোনক্রমে বিপদের হাত থেকে রক্ষা পেলো ফুলকি! আড়াল থেকে বেরিয়ে রোহিতের কাছে ধরা দিল রুদ্র!

কিন্তু মিঠির এসব শুনতে ভালো লাগছে না। সে একটু শান্তি চায়। বুবলাই বোনের জন্য মিষ্টি এনে তাকে জোর করে খাওয়াতে চায়, মিঠি খেতে চায় না জানিয়ে দেয় সে নিজের দাদা হয়ে যখন তার মাকে অপমান করছে তখন সে আর তার দাদার থেকে ভালো কিছু আশা করে না। নতুন আর কমলিনীকে নিয়ে সে আর কিছু শুনতে চায় না। ওইদিকে কমলিনী ছবি তুলে প্রথম পুরস্কার জিতে নেয়। সেই সাথে নগদ টাকা পুরস্কার। পুরস্কার পাওয়ার পর কমলিনী সকলকে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। বিশেষ করে নতুন কে। কিন্তু বাড়িতে তারজন্য কি অপেক্ষা করছে সেটাই দেখার।

Back to top button