‘সব পাবলিক না করে ঝামেলা নিজেদের মধ্যে মেটানো উচিত!’ ধূমকেতুর ক্রেজ শেষ হতেই দেব শুভশ্রীর বন্ধুত্ব গায়েব! তবে কি সবটাই পাবলিসিটি? “দেশু” বিতর্কে মুখ খুললেন কোয়েল মল্লিক!

গত ১৪ ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ছবি ধূমকেতু। দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে ঐদিন। আর সেই নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। মাত্র কয়েক সপ্তাহেই বক্স অফিসে কয়েক কোটি টাকা উপার্জন করে ফেলেছে এই ছবি। কয়েকদিন আগেই নজরুল মঞ্চের অনুষ্ঠানের একসাথে হয়েছিলেন দেব শুভশ্রী। সেইসব ভাইরাল ক্লিপস সারা সোশ্যাল মিডিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দুজনকে এত বছর পর আবার এক সঙ্গে দেখে দর্শকেরা খুবই খুশি।
এমনকি ছবি মুক্তির আগে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জুটিতে পুজো দিতে গিয়ে দেবের পরনে ছিল লাল পাঞ্জাবি ও শুভশ্রীর পরনে ছিল ম্যাচিং লাল শাড়ি। তারকা জুটির রংমিলান্তি পোশাক দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। আর তাদের এই একসাথে হওয়ায় ধূমকেতু ছবি যেন আরো সাফল্যের সাথে এগিয়ে চলেছে।
কিন্তু এসবের মাঝেই দেবের একটি মন্তব্য ঘিরে তোলপাড় চলছে চারিদিকে। শুভশ্রীর ভক্তরা তো দেবের উপর বেজায় ক্ষেপে গিয়েছেন। দেব একটি সাক্ষাৎকারের মন্তব্য করেন ‘দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন!’ ব্যস, দেবের এই একটা মন্তব্যই যেন যথেষ্ট ছিল নেটিজেনদের ক্ষেপিয়ে তোলার জন্য। এবারের দ্বীপ শুভশ্রীর মধ্যে এই ঝামেলা নিয়ে মুখ খুললেন টলি কুইন কোয়েল মল্লিক। দেব এবং শুভশ্রীর মধ্যেকার এই ঝামেলা নিয়ে সরাসরি নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেত্রী।
কোয়েলের কথায়, ‘তোমাদের মধ্যে নিশ্চয়ই কোন ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমার উপদেশ দুজন একসাথে মিলে এই সমস্যার সমাধান করে না তোমরা। যত খারাপ জিনিস হোক না কেন জীবনের সাথে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। তোমাদের সম্পর্কের যে সম্মান ছিল আমি অনুরোধ করব সেটা যেন তোমরা নষ্ট না করো।’ নেটিজেনরাও কোয়েলের এই মন্তব্যকে সমর্থন করেছেন।
আরও পড়ুনঃ পারুলের মায়ের আসল পরিচয় জানতে পেরে চমকে গেল দাদু! তবে কি আশুতোষ পশুর পূর্ব পরিচিত সে? ফাঁস ধারাবাহিকের আগামী পর্ব
বর্তমানে রমরমিয়ে ধুমকেতু চলছে বক্স অফিস। হঠাৎ এর মাঝে দেব শুভশ্রীর মধ্যেকার এই বিতর্ক দর্শকদেরও বেশ মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিনেমা রিলিজের আগে এত সুন্দর ভাবে তারা আবার এক হলেন আবার কয়েক সপ্তাহের মধ্যেই তাদের মধ্যে এই তর্ক বিতর্ক। অনেকেই বলছেন ব্যবসা করার জন্য দুজনে বন্ধুত্ব করেছিল বক্স অফিসে ভালো ব্যবসা হয়ে গিয়েছে এখন সব বন্ধুত্ব আবার শত্রুতায় পরিণত হয়েছে।

