‘মহাভারত কে লিখেছিলেন? মহারাষ্ট্রের গণেশ নাকি ভারতের গণেশ?’- ভগবানেও বিভেদ? বিরক্ত অভিনেত্রী মমতা শংকর!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) কোন বিতর্কমূলক আলোচনা হবে আর সেখানে মমতা শঙ্করের (Mamata Sankar) নাম উঠে আসবে না এটা সত্যিই অসম্ভব। যখনই কোন বিতর্কমূলক আলোচনা হয়েছে বারবার উঠে এসেছে জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করের নাম। বহুবার তিনি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন এবং বেশিরভাগ সময়ই তার বিভিন্ন মন্তব্য শিরোনামের উঠে এসেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হয়েছেন এই অভিনেত্রী নৃত্যশিল্পী।

গত বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী খবরে শিরোনামে রয়েছেন। স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য করা থেকে শুরু করে মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য ইত্যাদি আরো নানান বিষয়ে অভিনেত্রীর সাথে সহমত হয়নি একাংশ নেটিজেন। যার কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে তাকে নিয়ে।

মেয়েদের পোশাক থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন আবার কখনো মেট্রো স্টেশনে প্রেমিক-প্রেমিকার চুমু খাওয়ার ঘটনা ঘিরে বারবার নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেত্রী। নিজের মতামত পেশ করার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড় কান্ড। নেটিজেনরা বরাবরই তার এই সমস্ত চিন্তা ভাবনাকে ছোট চোখেই দেখেছেন। যার কারণে কটাক্ষ, সমালোচনা সব সময় তার সাথে লেগে রয়েছে।

এবারে আরো এক নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অভিনেত্রীর মন্তব্যকে ঘিরে। কিছুদিন আগে গিয়েছে গণেশ চতুর্থী। সেই উপলক্ষে মহারাষ্ট্রের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় সিদ্ধিবিনায়ক পূজিত হয়েছেন। মমতা শঙ্করের বাড়িতে পালন করা হয়েছে গণেশ চতুর্থী, গণেশ পূজা হয়েছে অভিনেত্রীর বাড়ি। অভিনেত্রীকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় গণেশ পূজা তো মহারাষ্ট্রের সংস্কৃতি সেখানে কলকাতার মানুষ বাংলার মানুষ এখন গণেশ পূজা নিয়ে মেতে উঠেছে। এই বিষয়টি তিনি কি চোখে দেখেন।

আরও পড়ুনঃ সারা জীবন করেছেন কঠোর পরিশ্রম! তবুও মেলেনি সুখ! খুব কম বয়সেই ক্যা’ন্সার কেড়ে নিয়েছিল প্রাণ! অকালে চলে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুচেতা চক্রবর্তী!

অভিনেত্রী এই প্রশ্ন শুনে প্রথমে বিরক্তি প্রকাশ করেন। তারপরে জানান, ‘ছিঃ ছিঃ এই কথাগুলো কেন বলে, আমাদের বাড়িতে আমার দিদিমার বাড়িতে আমি ছোটবেলা থেকেই গণেশের মূর্তি দেখে এসেছি গনেশ বুঝি তো হচ্ছে না। এত বিভেদ করা কেন বর্তমানে সবকিছুর মধ্যেই আমরা ভাগ হচ্ছি শুধু ভাগ করে দিচ্ছি এখন যদি ঠাকুরে ঠাকুরে বিভেদ হয় মহারাষ্ট্রের ঠাকুর, এখানের ঠাকুর। গণেশ ভারতের ঠাকুর মহাভারত কে লিখেছিলেন। তাহলে আমরা কেনই বিভেদ করছি সেটাই বুঝতে পারিনা। মহাভারত মূল কৃষ্ণ, অর্জুনকে তিনি যেগুলো বলে গেছেন সেগুলোই তো আমরা গীতি হিসেবে পাঠ করি। মহাভারতের লেখাটা তো গণেশের।’ আবারও অভিনেত্রীর এই কথা নিয়ে শুরু বিতর্ক।

Back to top button