গুদামঘরে হাত-মুখ বেঁধে ফুলকিকে আটক করলো রুদ্র! স্ত্রীকে খুঁজতে জীবনের ঝুঁকি নিয়ে বেরোল রোহিত! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে বর্তমানে চলছে জমজমাট উত্তেজনা পর্ব। প্রতিটি পর্বই একেবারে টানটান উত্তেজনাপূর্ণ। দর্শক তো এই ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করেন না। ধারাবাহিটি এই সপ্তাহেও টিআরপিতেও (TRP Rating) বেশ ভালো ফলাফল করেছে। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে ফুলকি। বর্তমান সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, তমাল রোহিতকে একটা বুদ্ধি দেয় ফুলকিকে শান্ত করার জন্য। প্রথমে তো রোহিত তমালের এই প্ল্যানে কিছুতেই রাজি হচ্ছিল না কোনভাবেই। সে তো তমালের বুদ্ধি মত কাজ করতে চাইছিল না। কিন্তু সকলে জোর করে আর ফুলকির অবস্থা দেখে রোহিত বাধ্য হয় সকলের সামনে ফুলকিকে চুমু খেতে। ফুলকি ভাবতে পারেনি রোহিত এটা করবে। আর তারপরই ফুলকির সমস্ত রাগ গলে জল হয়ে যায়। তারপর ফুলকি এবং রোহিতের মধ্যে সুন্দর মুহূর্ত তৈরি হয়। তারা একে অপরের কাছাকাছি আসে।

পরের দিন রোহিত ফুলকিকে ঘুম থেকে ডাকতে আসে তমাল লাবণ্যরা। ফুলকি এবং রোহিতকে এভাবে দেখে তারা ভীষণই খুশি হয়। ফুলকি এ সমস্ত ইয়ার্কি ঠাট্টা বেশ পছন্দ করে ঠিকই কিন্তু রোহিত এগুলো একেবারেই পছন্দ করে না। সে তো লজ্জায় পড়ে যায়। স্ত্রী হিসেবে আজ ফুলকিও পূর্ণতা পেলো, তার মন খুশিতে ভরে যায়। এরপর পেরিয়ে যায় বেশ কয়েক মাস। ফুলকির দল এখন ভোটে জিতে সকলের পাশে দাঁড়াচ্ছে। রাজমহলে সকলেই এখন সুখে শান্তিতে রয়েছে। রোহিত ভাবতে থাকে সেই সাধারণ একটি মেয়ে কত বড় হয়ে গেছে। ফুলকির জন্য রোহিত খুবই গর্ববোধ করতে থাকে।

তারপরে বাড়ি থেকে রোহিতকে ফোন করে ফুলকির প্রেগনেন্সির খবর জানানো হয়। রোহিত ফুলকিকে সঙ্গে সঙ্গে ডেকে জানায় তাদের এক্ষুনি নবাবগঞ্জ যেতে হবে অনেক বড় কাণ্ড হয়ে গিয়েছে। ফুলকি তো ভয় পেয়ে যায় আবার কি হলো সেটা ভেবে। ফুলকি তখনও কিছু জানেনা। তারপর ফুলকিকে নবাবগঞ্জের বাড়িতে চোখ বেঁধে নিয়ে যায় রোহিত। ফুলকি বুঝতেই পারছিল না কি হচ্ছে তার সাথে। এরপর চোখ খুলে দেওয়ার পর ফুলকি দেখে চারিদিক সুন্দরভাবে সাজানো গোছানো। এবার সকলে মিলে হৈ-হুল্লোড়, নাচ গানে মেতে ওঠে। রোহিত ফুলকিকে জানায় এবার থেকে তাকে আরো সাবধানে থাকতে হবে, কারণ ফুলকির ভিতরে আরো একটা ছোট্ট ফুলকি বেড়ে উঠছে।

আরও পড়ুনঃ আসল মায়ের পরিচয় জানতে পারল পারুল! মায়ের খোঁজ করতে গিয়ে ম’রণ ফাঁ’দে পা দিলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

আর এই খুশির খবর শোনার পর রাজমহল উৎসবে মেতে ওঠে। ফুলকি মিষ্টি বিতরণের ব্যবস্থা করতে বলে সকলকে। এমন কি শত্রু পক্ষ কেও মিষ্টি বিতরণের করতে জানিয়ে দেয়। আর ফুলকির পাঠানো সেই মিষ্টি ঈশিতা রুদ্রর জন্য নিয়ে আসে। রুদ্র তো ফুলকির সন্তান আসছে শুনে দারুণ ক্ষেপে যায়। একসময় রুদ্রর রাজত্ব ছিল আর এখন রুদ্র ফুলকির ভয়ে জড়সড় হয়ে আছে। ফুলকিকে সে আর শান্তিতে থাকতে দেবে না বলে প্রতিজ্ঞা করে। তাই সুযোগ বুঝেই ফুলকিকে কিডন্যাপ করল রুদ্র, হাতমুখ বেঁধে একটি গুদাম ঘরে ফুলকিকে আটক করে রাখল সে। ফুলকির দলের লোক এসে রোহিতকে জানায় ফুলকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই খবর শুনে রোহিত বেরিয়ে পড়ে ফুলকিকে খুঁজতে। এবার দেখার অপেক্ষা ফুলকিকে খুঁজতে গিয়ে নতুন কোন বিপদে পড়ে সে।

Back to top button