রুদ্রর গুলিতে মা’রা গেলো রোহিত! এবার অন্য কারোর প্রাণ বাঁচাবে রোহিতের হৃৎপিন্ড! অসুস্থ ব্যক্তির চেহারা দেখে চমকে উঠলো ফুলকি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয়তা লাভ করেছে ফুলকি। দুই বছরেরও বেশি সময় ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিক। প্রত্যেক সপ্তাহে গল্পে নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা। ফলস্বরূপ খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের পাকাপাকি জায়গা করে নিতে পেরেছে এই ধারাবাহিকটি।
এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসুকে। ফুলকি ধারাবাহিকের মধ্যে দিয়েই প্রথমবার টেলিভিশনের মধ্যে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী বহুদিন ধরেই ছদ্মবেশ ধারণ করে সবার সামনে গা ঢাকা দিয়ে রয়েছে ফুলকির জীবনের চরম শত্রু রুদ্ররুপ সান্যাল।

ধারাবাহিকের আজকের পর্বে জানা গিয়েছে, মা হতে চলেছে ফুলকি। অর্থাৎ আর সে একা নয়, তার মধ্যেই বেড়ে উঠছে আরো একটা প্রাণ। রোহিতের ভালোবাসার চিহ্ন বহন করে চলেছে সে। এই খবর জানতে পেয়ে সবাই খুব খুশি হয়। ফুলকির শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি উভয় পরিবারের সদস্য এই খুশির খবরে আনন্দে মেতে উঠেছে। কিন্তু এই আনন্দ কি আদৌ দীর্ঘস্থায়ী হবে?
সম্প্রতি কিছুক্ষণ আগেই জি বাংলা চ্যানেলের এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ফুলকির উপর প্রতিশোধ নিতে রোহিতের বুকে গুলি চালায় রুদ্র। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে রোহিত। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় তার বাড়ির লোকজন। কিন্তু ডাক্তাররা তাদেরকে জানায়, রোহিতের ব্রেন ডেথ হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ‘ধুমকেতুর নায়িকা হিসেবে কিন্তু শ্রাবন্তীকেই পছন্দ হয়েছিল…তখন ও এক বাচ্চার মা!’- শুভশ্রীকে এক হাত নিলেন দেব!
অন্যদিকে আরও একটি মৃতপ্রায় ব্যক্তি রয়েছে যার একটি হৃদপিন্ডের দরকার। ডাক্তার ফুলকির কাছ থেকে অনুমতি চায়, রোহিতের হৃদপিণ্ডটা দান করার জন্য। ফুলকি অনুমতি দেয়। ফুলকি একবার সেই ব্যক্তিকে দেখতে চায়, যে ব্যক্তি তার স্যারের হৃদয় পাবে। সেই ব্যক্তিকে দেখে রীতিমতো চমকে যায় ফুলকি। কারণ তাকেও হুবহু রোহিতের মতনই দেখতে। এরকম একটি টানটান উত্তেজনা সৃষ্টি করে শেষ হয় প্রোমো। কি হতে চলেছে এবার? জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

