‘আমরা পুরনো হয়ে গেছি, সব জায়গায় মানিয়ে উঠতে না…’- নতুন প্রজন্মের উপর অভিমান? অভিনয় জগত থেকে দূরে বর্তমানে কি করছেন শাশ্বতী গুহঠাকুরতা?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় একজন সাবলীল মার্জিত অভিনেত্রী হলেন শাশ্বতী গুহঠাকুরতা (Saswati Guhathakurta) ছোট পর্দায় দীর্ঘদিন ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। স্টার জলসা, জি বাংলার একাধিক ধারাবাহিকে আমরা তাকে অভিনয় করতে দেখেছি। কনকাঞ্জলি, মন ফাগুন, বকুল কথা, ইচ্ছে পুতুল এর পাশাপাশি আরও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা যাচ্ছে শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করতে।
নিজে পুরোনো দিনের মানুষ ঠিকই তবে বর্তমানে নতুন প্রজন্মের সাথে তালে তাল মিলিয়ে কাজ করছেন। আর সেই কাজ করার অভিজ্ঞতা থেকেই অভিনেত্রী বিভিন্ন কথা ভাগ করে নিয়েছে সাক্ষাৎকারে। নতুন এবং পুরনো প্রজন্মের মধ্যে কি কি পার্থক্য তিনি এই পার্থক্য নিয়ে কে মনে করেন সেই সব কিছুই জানিয়েছেন।
পুরনো দিনের অনেক অভিনেতা অভিনেত্রী বর্তমান সময়ের অভিনেতা-অভিনেত্রীদের সাথে মানিয়ে নিতে পারেন না। অনেক অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে। তাদের ভাষায় পুরনো দিনের অভিনেতা অভিনেত্রীদের চালচলন, কথাবার্তা সবই ওল্ড ফ্যাশন, পুরনো হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে অভিনেত্রী শাশ্বতী কি মনে করে সে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে।
অভিনেত্রী বলেন, ‘হতে পারে হয়তো ফিট করে না। দিনের শেষে গিয়ে আমাকে মনে রাখতে হবে জনগণ কি চাইছে। যদি জনগণ মনে করেন সত্যি আমরা পুরোনো হয়ে গেছি। সত্যি আমাদের আর মানায় না, আমরা ফিট করি না আর তাহলে আমারা ফিট করি না। আমাদের এবারে থামা দরকার। আর যারা নতুন নতুন আসছেন যদি মনে হয় তারা ঠিক করছে তাহলে ওইটাই আমাদের মেনে নিতে হবে।’
আরও পড়ুনঃ রুদ্রর গুলিতে মা’রা গেলো রোহিত! এবার অন্য কারোর প্রাণ বাঁচাবে রোহিতের হৃৎপিন্ড! অসুস্থ ব্যক্তির চেহারা দেখে চমকে উঠলো ফুলকি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
অভিনেত্রী নতুন প্রজন্মকে একেবারেই এই জন্য দায়ী করছে না। কারণ অভিনেত্রী মনে করেন সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টাবে। সব জেনারেশনের সাথে মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। সবসময় সব একই থাকবে সেটা ভাবাটাই বোকামি। আর সময়ের সাথে যাতে নানান পরিবর্তন আসবেই সমাজে। সেইগুলোর সাথে মানিয়ে নিয়ে কাজ করতে হবে। আগেকার দিনের অভিনয়ের ধরন এখনকার দিনের অভিনয়ের ধরন এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কিন্তু সবার সাথে মানিয়ে নিয়েই চলতে হবে সবাইকে।

