‘ধুমকেতুর নায়িকা হিসেবে কিন্তু শ্রাবন্তীকেই পছন্দ হয়েছিল…তখন ও এক বাচ্চার মা!’- শুভশ্রীকে এক হাত নিলেন দেব!

‘ধূমকেতু’ নিঃসন্দেহে এই বছরের টলিউডের অন্যতম বড় হিট। ১০ বছর পর বড়পর্দায় দেব-শুভশ্রী জুটিকে আবার দেখার সুযোগ পেয়েছিলেন দর্শকরা। কিন্তু ছবির সাফল্যের পাশাপাশি এই জুটিকে ঘিরে নানা বিতর্কও কম হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক মন্তব্য নিয়ে এখন সরগরম ইন্ডাস্ট্রি।
সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেবকে বলতে শোনা যায়, ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ বানানো হতো, তবে হয়তো শুভশ্রীকে নায়িকা হিসেবে নেওয়া হতো না। কারণ হিসেবে তিনি বলেন, এখন শুভশ্রী বিবাহিত এবং দুই সন্তানের মা, তাই চরিত্রের প্রয়োজনীয় ইনোসেন্স হয়তো আর থাকত না। দেবের এই মন্তব্যেই শুরু হয় জোর বিতর্ক।
এর জবাব দেন শুভশ্রীও। এক সাক্ষাৎকারে তিনি জানান, “একজন সেন্সেবল মানুষ কীভাবে এমন মন্তব্য করতে পারে আমি বুঝি না। আমি চরিত্র অনুযায়ী কাজ করতে রাজি, পার্শ্ব চরিত্র হলেও অসুবিধা নেই। কিন্তু এই ধরনের অসম্মানজনক মন্তব্য অপ্রত্যাশিত।” শুভশ্রীর এই প্রতিক্রিয়ার পর বিতর্ক আরও জোরালো হয়।
এবার দেব নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “আমাকে প্রশ্ন করা হয়েছিল, এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হতো কিনা। আমি বলেছি, চরিত্রের প্রয়োজন না হলে আমি নিজেও কাজ করতাম না। আসল কথা হল, তখনকার চরিত্রে শুভশ্রী ফিট ছিল। এখন অন্য চরিত্রে ওকে নেওয়া যেত। বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
আরও পড়ুনঃ “বলছি দুপায়ের মাঝে ওটা কি?”, “তিন ঠ্যাং… ইস বিকট লাগছে”- অর্ধেক কামানো চুল, গলায় চেন! অদ্ভুত ভঙ্গিতে সমাজমাধ্যমে আবির্ভূত দিব্যজ্যোতি! সমালোচনায় মুখর দর্শকমহল!
এরপর আরও একটি পুরনো সাক্ষাৎকার সামনে আসে যেখানে দেব জানান, ‘ধূমকেতু’-র জন্য প্রথমে শ্রাবন্তীকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে প্রযোজক ও পরিচালক সিদ্ধান্ত নেন, দেব-শুভশ্রী জুটির কামব্যাক করানো হবে। দেব বলেন, “শ্রাবন্তী তখনও বিবাহিত ছিল, এক সন্তানের মা ছিল। কিন্তু ওর সঙ্গে কাজ করতে আমার কখনও কোনও সমস্যা হয়নি। তাই এই প্রসঙ্গ নিয়ে এত আলোচনা সত্যিই অপ্রয়োজনীয়। আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।”

