“বলছি দুপায়ের মাঝে ওটা কি?”, “তিন ঠ্যাং… ইস বিকট লাগছে”- অর্ধেক কামানো চুল, গলায় চেন! অদ্ভুত ভঙ্গিতে সমাজমাধ্যমে আবির্ভূত দিব্যজ্যোতি! সমালোচনায় মুখর দর্শকমহল!

টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন অভিনেতা। টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু মিউজিক এ্যালবাম সহ বড় পর্দায় দেখা গেছে দিব্যজ্যোতিকে।

জি বাংলা, স্টার জলসার মতন চ্যানেলে জয়ী, দেশের মাটি, চুনী পান্না ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। সবকটি ধারাবাহিকটি তার অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। এখন অভিনেতাকে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তাছাড়াও খুব শীঘ্রই অভিনেতাকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে।

দর্শকদের কাছে দিবজ্যোতি অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। কিন্তু মাঝেমধ্যেই ট্রোলের মুখে পড়তে হয় অভিনেতাকে। বর্তমান সময়ে ট্রোল, হাসাহাসি, সমালোচনা এগুলো যেন খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, বিভিন্ন ধারাবাহিক নিয়ে ট্রোল সমালোচনা হতে দেখা যায় প্রায়শই। তেমনি সম্প্রতি দি একটি লুক দেখে তাকে পড়তে হলো ট্রোলের মুখে।

সম্প্রতি দিব্যর একটি লু বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে অভিনেতার পরনে সাদা রঙের শার্ট, কালো রঙের প্যান্ট হাতে গলায় চেন, আংটি। মাথার চুল ছোট ছোট করে কাটা। একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন অভিনেতা। আর সেই ছবি দেখে নেটিজেনরা একেক জন একেক রকম কথা মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ শীঘ্রই বিয়ের পিঁড়িতে চিরসখার প্লুটো! পাত্রী মিঠিঝোরার “টিয়া”! আইবুড়ো ভাতের ছবি ঝড় তুলল সমাজ মাধ্যমে!

একজন লিখেছেন, ‘শুধু গলায় হার কেনো? হাতে চুড়ি কানে দুল আর শাড়ি টা কই?’ অন্য আরেকজন লিখেছেন, ‘অনুরাগের ছোঁয়া সিরিয়াল করতে করতে বেচারা পাগল হয়ে গেছে।’ কেউ আবার বলেছেন, ‘কত সুন্দর একটা লুক ছিল অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা মেনলি আমি সূর্যকে দেখব বলেই দেখতাম। তো এখন সূর্য তো একবারে বিরাট লেভেলের সূর্য হয়ে গেছে। মানুষ সত্যি কি যে চায় এত সুন্দর একটা লোক ছিল কত কিউটনেস ছিল সেখানে একটা ছাপরি টাইপের হয়ে গেছে।’ একজন আবার বলেছে, ‘একে বলে সুখে থাকতে ভুতে কিলানো।’ এই নিয়ে এখন চলছে হাসাহাসি, ট্রোল।

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button