শীঘ্রই বিয়ের পিঁড়িতে চিরসখার প্লুটো! পাত্রী মিঠিঝোরার “টিয়া”! আইবুড়ো ভাতের ছবি ঝড় তুলল সমাজ মাধ্যমে!

টলিপাড়ায় আবারো বিয়ের সানাই। ধারাবাহিক শেষ হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকের প্লুটো অর্থাৎ অভিনেতা পার্থ বেরা (Partha Bera)। বিয়ে করতে চলেছেন টেলিভিশনের পর্দার (Bengali Television) আরেক জনপ্রিয় অভিনেত্রীকে। নিজেদের আইবুড়ো ভাতের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে সকলকে সুখবর দিলেন তারা। হঠাৎ করে দর্শকদের সারপ্রাইজ দিলেন দুজনে। পার্থ সকলকে আড়াল করে যেভাবে প্রেম করছিলেন অভিনেত্রীর সাথে সেটা কেউই বুঝতে পারেনি প্রথমে।

তবে এবারে প্রকাশ্যেই ভাবি বউয়ের সাথে ছবি দিয়ে সকলকে সুখবর জানালেন অভিনেতা। অভিনেতা তার নতুন জীবন শুরু করতে চলেছেন টেলিভিশনের পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী বার্নিনী চক্রবর্তীর সাথে। অভিনেত্রী নিজেই পার্থর সাথে আইবুড়ো ভাতের বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তারপর থেকেই তো দর্শকের মনে একের পর এক প্রশ্ন উঠে আসছে।

পার্থ বেরা যাকে আমরা স্টার জলসার চিরসখা ধারাবাহিকের মাধ্যমে চিনেছি, জেনেছি। চিরসখা ধারাবাহিকের হাত ধরেই দর্শকের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। এটাই তার প্রথম ধারাবাহিক। প্রথম ধারাবাহিকের হাত ধরেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। অন্যদিকে বার্নিনী কার কাছে কই মনের কথা, মিঠিঝোরার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। দুজনেই এখন দর্শকমহলে বেশ পরিচিত মুখ।

কিছুদিন আগেই অভিনেতা পার্থকে নিয়ে সোশ্যাল মিডিয়া জোরদার চর্চা শুরু হয়েছিল। চিরসখা ধারাবাহিকে তার প্লুটো চরিত্রের মৃত্যু নিয়ে জল ঘোলা হয়েছিল। দর্শক প্লুটোর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি। যদিও অভিনেতা পার্থ বেরা নিজের চরিত্র সম্পর্কে তার বাস্তবতা সম্পর্কে কথা বলেছেন। কিন্তু রাতারাতি তিনি দর্শকের মনে এতটা জায়গা তৈরি করে নেবে সেটা কেউই ভাবতে পারিনি।

আরও পড়ুনঃ ‘এমন দম বন্ধ করা পরিস্থিতি…থাকার চেয়ে না থাকা ভালো’- প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক ইমন! সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুললেন গায়িকা!

তবে এরই মাঝে হঠাৎ করেই নিজেদের আইবুড়ো ভাতের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন দুজনে। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের বেনারসি তার সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, মানানসই গয়না এবং পার্থর পরনের দেখা যাচ্ছে লাল সাদা পাঞ্জাবি এবং হাতে ঘড়ি। একেবারেই ছিমছাম লুকে নিজেদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানে সেজে উঠেছেন। বার্নিনী ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘আইবুড়ো ভাত খেয়েই নিলাম’। দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে। অসংখ্য মানুষ তাদের কমেন্ট বক্সে নতুন জীবনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে।

বি:দ্র: এর সত্যতা পোর্টাল যাচাই করেনি আদৌ এদের সত্যি করেই বিয়ে হচ্ছে কিনা সে সম্পর্কে আমরা জানি না তবে সোশ্যাল মিডিয়ায় বা সমাজের মাধ্যমে পাওয়া ছবি তারই ইঙ্গিত দিচ্ছে।

Back to top button