‘এমন দম বন্ধ করা পরিস্থিতি…থাকার চেয়ে না থাকা ভালো’- প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক ইমন! সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুললেন গায়িকা!

বর্তমান সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির (Music Industry) জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। খুব অল্প সময়ের মধ্যে নিজের জনপ্রিয়তা বিস্তার করেছেন ইমন। নিজের গানের জন্য তো তিনি বরাবরই চর্চায় থাকেন। এছাড়াও মাঝেমধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ঘটনার সাথে তার নাম জড়িয়ে পড়ে। বিভিন্ন সময় সমাজের মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা কটাক্ষ হয়ে থাকে।
যদিও এই সব কিছুই সেলিব্রিটিদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধু মাঝেমধ্যেই তারা সোশ্যাল মিডিয়াতে ট্রোল হয়ে থাকেন। আর অভিনেতা অভিনেত্রীরা তো কখনোই এসব থেকে ছাড় পান না। গায়িকা ইমনও তাদের দলেই রয়েছে। তবে ইমনের গান নিয়ে বরাবরই প্রশংসা করেন সকলে। রবীন্দ্র সংগীত থেকে শুরু করে লোকসংগীত সব কিছুই ইমনের কন্ঠে অসাধারণ লাগে।
কিন্তু গায়িকার ব্যক্তিগত জীবনে বারবার চর্চা হয়ে থাকে। সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের তো কৌতূহলের শেষ নেই। বর্তমানে নীলাঞ্জন ঘোষের সাথে সুখে সংসার করছে ইমন। কিন্তু তার আগেই ইমনের জীবনে একাধিক প্রেম এসেছে। সেই নিয়ে সরাসরি একটি পডকাস্ট শোতে মুখ খুললেন গায়িকা।
একসময় জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলির সাথে তার প্রেমের চর্চা ছিল তুঙ্গে। কখনোই নিজেদের সম্পর্ক আড়াল করেননি দুজনে। বেশ অনেকদিন ধরে তাদের প্রেমের চর্চা ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্রেম শেষ পর্যন্ত টেকেনি। যদিও একে অপরকে কখনোই সেই সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেনি শোভন বা ইমন কেউই। তাদের মধ্যে বয়সের পার্থক্যটা ছিল অনেক এবং নানান পারিবারিক সমস্যাও ছিল বলে শোনা গিয়েছিল একসময়। কিন্তু এবারে প্রাক্তনদের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করলেন ইমন।
সেখানেই গায়িকাকে বলতে শোনা গিয়েছে, ‘প্রত্যেকটা প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বিবর্তিত হতে হতে গিয়েছি। যখন কোনও নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম, তা হতে আমাকে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা ক্রেটিড ওঁদেরকে দেব। প্রতিটা জিনিসে ভালো খারাপ সবটা রয়েছে। একটা সম্পর্কে দু’জন দম বন্ধ করে থাকার পরিবর্তে আমার মনে হয় মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানো অনেক ভালো। যাঁরা এসেছেন আমার জীবনে তাঁদের অনেক ধন্যবাদ। আর তাঁরা সকলেই যেহেতু সঙ্গীত জগতের মানুষ সবার গান শোনা এক এক রকমের, তাঁদের গান নিয়ে ভাবনা চিন্তা এক এক রকমের, জীবনদর্শন এক এক জনের এক এক রকমের। ফলে আমি সবটা দেখেছি, বুঝেছি, আর সৌভাগ্য বসত, সঙ্গীত জগতের মানুষ হিসেবে ওঁদের সঙ্গে থেকে আমি নিজে গানের ক্ষেত্রেও অনেক বিবর্তিত হয়েছি।’
আরও পড়ুনঃ মাকে ভুল বুঝে বিরাট বিপদ ডেকে আনলো মিঠি! জীবনের চরম মুহূর্তেও ছেলে মেয়েদের পাশে পেলো না কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব
শেষে প্রাক্তনদের ফের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও খুব ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে আমার জীবনে ভালো আছি, খুশি আছি, আর যাতে আমরা সকলে সুস্থ ভাবে থাকতে পারি সেটাই চাইব।’

