মাকে ভুল বুঝে বিরাট বিপদ ডেকে আনলো মিঠি! জীবনের চরম মুহূর্তেও ছেলে মেয়েদের পাশে পেলো না কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক চিরসখা (Chirosokha)। বাংলার মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে এটি অন্যতম জনপ্রিয় দর্শকমহলে। তাইতো প্রতি সপ্তাহে প্রত্যেককে অবাক করে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে। আর যেহেতু লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক তাই দর্শকদের এই ধারাবাহিক যে পছন্দ হবে তা খুবই স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন প্লুটোর স্মরণে কিছু কথা বলে তাকে নিয়ে, আর মিঠির সঙ্গে প্লুটোর সম্পর্ক নিয়েও কথা বলে। তারপরে নতুন নিজেই কমলিনীকে বলে প্লুটোর উদ্দেশ্যে একটা গান গাইতে। কারণ প্লুটো তাকে খুব ভালবাসত। একথা শুনেই তো অনন্যা ক্ষেপে ওঠে। কিছুতেই কমলিনীকে গান গাইতে দেবে না সে। সেও গান গাইতে চায় না কিন্তু নতুন জোর করায় সে একটা গান করে। তারপরেই নতুন মিঠিকে ডেকে নেয় প্লুটোকে নিয়ে কিছু বলার জন্য। মিঠিকে সাদা শাড়ি পরে থাকতে দেখে মৌ তো আরও রেগে যায় চিৎকার চেঁচামেচি করে মিঠিকে আক্রমণ করে। তবে মিঠি তার উত্তরে কিছু বলে না।

What is the reaction of actor Partha Bera's parents

নতুন সকলের সামনেই প্লুটোর লিখে যাওয়া চিঠিটা পড়ে শোনায়। সেই চিঠি শুনে সকলেই বুঝতে পারে প্লুটোর কোথায় অভিমান হয়েছিল। এদিকে কমলিনীদের বাড়িতে পরিস্থিতি দিন দিন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। চন্দ্র তার দ্বিতীয় স্ত্রী, বর্ষা সকলে মিলেই বারবার আক্রমণ করছে কমলিনী এবং বাকিদের। মিঠির মানসিক পরিস্থিতি ভালো নয়। এই অবস্থায় বারবার তার সামনে এই সমস্ত কথা হচ্ছে তার জন্য প্রভাবিত হয়ে পড়ছে মিঠি।

বারবার কমলিনীর চরিত্র নিয়ে কথা হচ্ছে। তারজন্য মিঠির জীবন নষ্ট হয়ে গেছে সেই নিয়ে কথা বলছে। কিন্তু এই সবকিছু দেখেও সবটা সাপোর্ট করছে কমলিনীর শাশুড়ি। তিনি এখনো ছেলের ভুলগুলো দেখতে পারছে না। তাকে যে রান্নাঘরে এত পরিশ্রম করানো হচ্ছে তাতেও তিনি ছেলের কোন দোষই দেখতে পাচ্ছেন না। সন্তানের স্নেহে একেবারে অন্ধ হয়ে গেছেন তিনি। এদিকে এসবের কথায় প্রভাবিত হয় মিঠিও তার মাকে বারবার ভুল বুঝছে। তার এমনিতে মানসিক পরিস্থিতি ভালো নয়। অজান্তেই বারবার মাকে ছোট বড় কথা বলে ফেলছে।

আরও পড়ুনঃ হাজার বাধা পেরিয়ে অবশেষে রওনা দিলো পারুল! এক্সাম হলে পৌঁছানোর আগে ঘটলো বড় বিপত্তি! দুর্ধর্ষ আজকের পর্ব

মিটিল এসে মিঠির সঙ্গে কথা বলতে চায়। তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতেও বিশেষ কাজ হয় না। মিঠি কারো সাথে কথা বলতে চায় না। এদিকে নতুন জানিয়েছে পরের দিন কমলিনীর অ্যাওয়ার্ড অনুষ্ঠান আছে। আর সেখানে সকলকে আসতে বলেছে নতুন। মিটিল জানায় কেউ না গেলও সে নিশ্চয়ই যাবে। কিন্তু মিটিলের এই কথাগুলো একেবারে সহ্য করতে পারে না মিঠি। সে বারবার চিৎকার করে ওঠে, কমলিনী মেয়ের এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়, ভেঙে পড়ে মন থেকে। নিজের ছেলে মেয়েকে এই ভাবে দেখতে হবে সে কোনদিন ভাবেনি। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

Back to top button