গুন্ডা সেজে মিঠির বিয়ে দেবে সিদ্ধার্থ! প্রোমো দেখে দক্ষিণী সিনেমার ফিল দর্শকদের মধ্যে! রামপ্রসাদকে চকমা দিতেই নতুন চমক নিয়ে হাজির মিঠাই

যারা নিয়মিত ধারাবাহিক দেখেন বা বলা ভালো মিঠাই রানীকে ভালোবাসেন তারা মিঠাইয়ের নতুন নতুন কীর্তি আর ছদ্মবেশ সম্পর্কে অবগত থাকবেন। এবার তেমন কিছুই ঝলক দেখা গেল আরো একবার। যা দেখে রীতিমতো চক্ষু চরকগাছ দর্শকদের। দু-বছর পরেও রাজত্ব হারানোর কোনও মুডেই নেই টিম ‘মিঠাই’। তাই তো প্রতিপক্ষকে দশ গোল দিতে প্রস্তুত জি বাংলা কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে স্টার জলসার শুরু হচ্ছে ‘রামপ্রসাদ’, তার ঠিক আগে সামনে এল ‘মিঠাই’-এর নতুন প্রোমো। আর সেই প্রোমো দেখে হাসি থামছে না মিঠাই ভক্তদের। অনেক দিন পর একটু মন খুলে হাসার সুযোগ পেয়েছে তাঁরা।

মিঠাই-তে এবার দেখানো হবে ‘মিঠির মহাবিবাহ সপ্তাহ’। সিদ্ধার্থকে ডিভোর্স দিয়ে মিঠাই রানীকে তার সংসারে ফিরিয়ে এনেছে মিঠি। কিন্তু মিঠির দায়িত্ব সিদ্ধার্থ নিজের কাঁধে তুলে নিয়েছে। সেইমতোই এবার মিঠির বিয়ের প্রস্তুতিতে হল্লা পার্টি, থুড়ি মিঠির বিয়ে আটকে অটো নিয়ে মণ্ডপে ‘ডাকু’ সিদ্ধার্থ আর ‘পুরোহিত’ মিঠাই। হ্যাঁ, নতুন প্রোমোতে উঠে এসেছে এমনই ধামাকাদার ঝলক।

মিঠাইয়ের ছদ্মবেশ মানেই দর্শকদের মনে নতুন উত্তেজনা। প্রোমোর শুরুতেই দেখা গেল জোর করে বিয়ে দেওয়া হচ্ছে মিঠির। অটো নিয়ে বিয়ের মণ্ডপে হাজির সিধাই জুটি। বন্দুক হাতে রীতিমতো ডাকাবুকো অবতারে উচ্ছেবাবু। পুরোহিতের বেশে মিঠাই। চিৎকার করে সে মিঠিকে বলে, ‘মিঠি চলে আয়, তোর জন্য অন্য পাত্র অপেক্ষা করছে।’ মিঠাই ম্যামের কথা শুনে দৌড় লাগিয়ে এক লাফে অটোতে মিঠাই। রাজীবদার সাফ কথা, এই বিয়েতে ঘটবে অভূতপূর্ণ ঘটনা। সিদ্ধার্থের হুঁশিয়ারি, ‘তৈয়ার রহনেকা বে’ ।

তাহলে মিঠির জন্য কে অপেক্ষা করছে? কাকে মিঠির পাত্র হিসেবে ঠিক করেছে মিঠাই সিদ্ধান্ত? সবারই ধারণা ডাক্তারবাবুর সঙ্গেই বিয়েটা হবে মিঠির। অন্তত গল্প সেই ইঙ্গিতই দিয়েছে। বাকিটা তো ক্রমশ প্রকাশ্য। গত কয়েক মাস ধরেই ‘মিঠাই’-এর শেষ হওয়ার গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি শোনা গিয়েছে এপ্রিল নয়, আরও একমাস মেয়াদ বেড়েছে ‘মিঠাই’-এর। কিন্তু ঘটনার ঘনঘটার কমতি নেই এই সিরিয়ালে। শুধু মিঠি নয়, ফ্যানেদের ধারণা ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে পারে সিদ্ধার্থ-মিঠাইও।

এবার নিজের ছেলেমেয়েকে সাক্ষী রেখে আবার একে অপরের হাত ধরে সাত পাক ঘুরবে তাঁরা। সম্প্রতি সেট থেকে সিদ্ধার্থ-মিঠাইয়ের বেশ কিছু ছবি ভাইরাল রয়েছে ফ্যানেদের সঙ্গে। সেখানেই একদম নতুন বর-কনের বেশে পাওয়া গিয়েছে তাঁদের। সেটা মিঠির বিয়ের আয়োজনের স্বার্থে, নাকি আরও টুইস্ট রয়েছে গল্পে তা দিন কয়েকের মধ্যেই সামনে আসবে।

Back to top button