‘প্লুটো ম’রেছে, পার্থ নয়…’ প্লুটোর চরিত্রের মৃ’ত্যু নিয়ে বিতর্কের ঝড়! কি প্রতিক্রিয়া অভিনেতার মা-বাবার?

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো স্টার জলসার চিরসখা। শুরুর সময় থেকে একটু একটু করে নিজেদের জায়গা দর্শকদের মনে তৈরি করেছে ধারাবাহিকটি। ধারাবাহিকে প্রতিটা চরিত্রই দর্শকদের ভীষণ পছন্দের। তবে তারমধ্যে থেকে একটি বিশেষ চরিত্রকে দর্শক মনে হয় বাকিদের থেকে একটু বেশি ভালোবেসে ফেলেছেন। তার প্রমাণ আমরা কিছুদিন আগেই পেয়েছি।
ধারাবাহিকে কিছুদিন আগেই প্লুটোর চরিত্রর মৃত্যু দেখানো হয়েছিল। তারপর থেকেই যেভাবে দর্শকেরা লেখিকা এবং ধারাবাহিকের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে এই চরিত্রটিকে দর্শক কতটা ভালোবাসা দিয়েছে। প্লুটোর মৃত্যুর পরে ধারাবাহিককে দর্শকেরা চরিত্রটি ফিরিয়ে আনার দাবি করেছিলেন। কিন্তু বাস্তবে তা সম্ভব নয় তাই জন্য চরিত্রটি ধারাবাহিককেও আর ফিরিয়ে আনা হয়নি। দর্শক এটা আশা করেনি লেখিকার থেকে।
এই প্লুটো চরিত্রে অভিনয় করেছে অভিনেতা পার্থ বেরা। যিনি অভিনয় জগতে একেবারেই নতুন। এটাই তার প্রথম ধারাবাহিক। তবে প্রথম ধারাবাহিক ভাবে চরিত্রটির মৃত্যু দেখানো এমনকি দর্শকের কাছে বিষয়টা আরো বাস্তবায়িত করে তুলতে অভিনেতাকে শববাহী গাড়িতে তোলা হয়েছে। এই পুরো বিষয়টা অভিনেতার মা-বাবা কিভাবে গ্রহণ করেছেন? সম্প্রতি সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অভিনেতাকে।
আরও পড়ুনঃ ‘মেয়েও ঠিক একই ভাবে শাস্তি দেবে’- ছোট্ট শিশুকে অভিশাপ! কটাক্ষে ক্ষুব্ধ অহনা! মুখ খুললেন পর্দার “মিশকা”
অভিনেতা বলেন, ‘আমি ধারাবাহিকে চরিত্রের স্বার্থে সবকিছু করতে পারি। আমার বাবা একজন মঞ্চ অভিনেতা। তাই তিনি জানেন অভিনয়ের জন্য কি কি করতে হয়। একজন অভিনেতার মা এবং স্ত্রীকে যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হয়। আমি আমার মাকে সেটা বলে রেখেছিলাম প্রথম থেকে। তাই আমার মা সেভাবেই প্রস্তুত ছিল। আমার মা-বাবা এই বিষয়টা খুবই পজেটিভ ভাবে নিয়েছে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ধারাবাহিকে প্লুটোর মৃত্যু হয়েছে। তাই চরিত্রের সঙ্গে বাস্তবটা গুলিয়ে ফেলবেন না।’ দর্শক একেবারেই ভাবতে পারেনি প্লুটো চরিত্রটা এভাবে শেষ করে দেওয়া হবে এত তাড়াতাড়ি। ভেবেছিল হয়তো গল্পে কোন টুইস্ট আসবে। কিন্তু সেটা দেখানো হয়নি। কঠিন সত্যটাই তুলে ধরা হয়েছিল ধারাবাহিকে।

