‘মেয়েও ঠিক একই ভাবে শাস্তি দেবে’- ছোট্ট শিশুকে অভিশাপ! কটাক্ষে ক্ষুব্ধ অহনা! মুখ খুললেন পর্দার “মিশকা”

অভিনেত্রী অহনা দত্তকে (Ahona Dutta) নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন তো আগেই প্রকাশ্যে এসেছিল। স্বামী দীপঙ্কর রায়কে মেনে নিতে পারেননি চাঁদনি। সেই থেকেই শুরু পারিবারিক দ্বন্দ্ব। এখন মা হয়েছেন অহনা। কন্যাসন্তানের জন্মের পর আবারও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।
সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে অহনার একের পর এক পোস্টে কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখেছেন, “তোমারও মেয়ে একদিন তোমার মতোই আচরণ করবে।” আবার কারও মন্তব্য, “যা করেছ, মেয়ের কাছ থেকে সেই শাস্তিই পাবে।”
অবিরাম নেতিবাচক মন্তব্যে চুপ না থেকে এবার জবাব দিলেন অহনা। স্পষ্টভাবে জানালেন, মেয়ে বড় হয়ে যদি নিজের ভালবাসার মানুষকে বেছে নেয়, সে সিদ্ধান্তে কখনও বাঁধা দেবেন না। অভিনেত্রীর কথায়, “আমার মেয়ের দায়িত্ব আমার আর দীপঙ্করের। অন্য কেউ নয়। মেয়ে যদি প্রেমের সম্পর্কে যেতে চায়, আমি শুধু খোঁজ নেব সে ছেলেটি কেমন। সম্পর্ক রাখতে বাধা দেব না। কাছের কারও শেষযাত্রায় যেতে চাইলে ফোন কেটে দেব না। নিজের সন্তানের পথে আমি কোনও বাধা হয়ে দাঁড়াতে চাই না।”
অহনা ও দীপঙ্করের কন্যা মীরা সম্প্রতি এক মাস পূর্ণ করেছে। প্রয়াত শাশুড়ির নামেই মেয়ের নামকরণ করেছেন দম্পতি। নিয়মিতই মীরার ছবি ও ভিডিও শেয়ার করেন অহনা। অনেকেই ভালবাসা জানালেও, সমালোচনা থেকে বাদ যাচ্ছে না তাঁরা।
আরও পড়ুনঃ ‘বিরোধিতা করেছি, তাই আমায় ভাতে মারছে…’ বহু বছর হাতে নেই কাজ! প্রসেনজিতের নায়িকা থেকে আজ বেকার! সঙ্গী হয়েছে অর্থাভাব! কারণ হিসেবে সরকারকে দুষলেন শ্রীলেখা মিত্র!
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিংয়ের সময় দীপঙ্করের সঙ্গে পরিচয়, সেখান থেকেই প্রেম এবং পরবর্তীতে বিয়ে। মায়ের আপত্তির কারণেই চাঁদনির সঙ্গে আর কোনও যোগাযোগ নেই অহনার। এখন এক দিকে মা হয়ে সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি, অন্য দিকে চাঁদনি নিজেকে ব্যস্ত রেখেছেন নাচের স্কুল ও পরিবার নিয়ে।

