একদিকে কলেজের কঠিন পরীক্ষা অন্যদিকে পিতৃপরিচয়! ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন পারুল! ধামাকাদার আজকের পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রান্না ঘরে রসুন পাওয়া যাচ্ছে না শুনেই পারুলের সব সন্দেহ কেটে যায়। পারুল বুঝতে পারে টগর তার পড়াশোনার ক্ষতি করতেই এই নাটক করেছে। পারুল টানতে টানতে সকলে সামনে নিয়ে এসে জানায় টগর পুরোটাই নাটক করছে। লনিজের শরীরে রসুন রেখে জ্বরের নাটক করছিল। রায়ানের মাও পারুলের ক্ষতি করার জন্য টগরকে সাহায্য করেছে। তারপর মল্লারের মা আর রায়ানের মা দুজনের মধ্যে শুরু হয় ঝগড়া।

Zee Bangla's Parineeta serial has become boring

সেই সুযোগে পারুল পড়াশোনা করতে চলে যায়। রায়ান এসে পারুলকে বলে সে ইচ্ছে করেই ঝগড়া লাগালো যাতে সে পড়াশোনা করতে পারে। পারুলও জানায় এইসব ঝগড়া তো লেগেই থাকবে কিন্তু এই স্কলারশিপের সুযোগ বারবার আসবে না। আর পারুল এই সুযোগ হাত ছাড়া করবে না। রায়ানও পারুলকে চ্যালেঞ্জ করেছে। তাই সেও মন দিয়ে পড়াশুনা করছে। কিন্তু রায়ানের মা তো হাল ছাড়ার পাত্রী নয়। টগর রায়ানের মাকে জানায় তাকে আটকানোর জন্য কিছু একটা উপায় বার করতে। তাই রায়ানের মা পারুলকে জব্দ করার জন্য একগাদা বাসন মাজতে বলে। অবাক হলে ও বুঝতে পারে এই ঝামেলা থেকে সে এত সহজে মুক্তি পাবে না তাই চুপচাপ কথা না বলে যতটুকু সময় থাকবে ততটুকুই পড়ে নেবে।

পারুল কল তলায় গিয়ে দেখে পারুলের জন্য রায়ানের মা একগুচ্ছ বাসন ফেলে রেখেছে। পারুল তো কিভাবে এই বাসন রাতের মধ্যে মেজে আবার পড়তে বসবে সেটাই বুঝতে পারে না। ওদিকে রায়ান পারুলের ঘরে দেখতে যায় তার রিভিশন কতদূর এগোলো। কিন্তু সেখানে গিয়ে পারুলকে খুঁজে পায় না। তখনই ত্বরিতা জানায় পারুলকে শাস্তি দিতে এক গুচ্ছ বাসন মাজতে দিয়েছে। তারপরে কল তলায় ছুটে যায় রায়ান। পারুলের বিপদে পারুলের পাশে এসে দাঁড়ায়। সেও পারুলকে সাহায্য করে দেয় বাসন মাজতে। কিন্তু রায়ান জানিয়ে দেয় পারুল যেন কাউকে এ কথাটা না জানায়। রায়ান চলে যাওয়ার পরেই তার মা এসে হাজির হয়। পারুলের বাসন কতদূর মাজা হয়েছে সেটা দেখার জন্য। তিনি এসে দেখেন সব বাসন মাজা হয়ে গেছে। তিনি অবাক হয়ে যান এবারে কি করে পারুলকে আটকাবেন সেটাই ভাবতে থাকেন।

আরও পড়ুনঃ ফুলকির এক ঘুষিতে কাবু অভিরূপ! ধরা পড়ে গেল মুখোশের আড়ালে লুকিয়ে থাকা রুদ্ররূপ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

তারপরই শিরিনকে ফোন করে পরামর্শ নেয় কি করা যায়। শিরিন টগরকে কাজে লাগাতে বলে। পরেরদিন যখন পারুল, রায়ান সকলের আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে বেরোবে। তখনই গ্রাম থেকে পারুলের মা বাবা আসে, তাদের আশীর্বাদ করার জন্য। তখনই পারুলের সামনে সব সত্যি প্রকাশ করে দেয় টগর। জানিয়ে দেয় টগরের মা-বাবা পারুলের মা-বাবা নয়, পারুল তার নিজের বোন না। পারুল প্রথমে টগরের কোন কথাই বিশ্বাস করে না। ভাবে হিংসে থেকে হয়তো টগর সমস্ত ভুলভাল কথা বলছে। কিন্তু পারুলের মা-বাবা চুপ করে থাকে। পারুল বুঝতে পারে না আসল সত্যিটা কি। এবার দেখার আগামী পর্বে কি হয়।

Back to top button