ফুলকির এক ঘুষিতে কাবু অভিরূপ! ধরা পড়ে গেল মুখোশের আড়ালে লুকিয়ে থাকা রুদ্ররূপ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রসারিত হয় সকলের প্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকটি শুরুর পর থেকে তার জনপ্রিয়তা একটু একটু করে বেড়েছে। টিআরপি তালিকাতে (TRP List) প্রতিটা সপ্তাহে দুর্দান্ত ফলাফল করা ফুলকি সব সময় এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে রাখে। তবে ধারাবাহিকের গল্প একজন সাধারণ ঘরের মেয়ের বক্সার হয়ে ওঠা নিয়ে শুরু হলেও বর্তমানে ধারাবাহিকের মোড় অন্যদিকে ঘুরে গিয়েছে। বর্তমানে ধারাবাহিকটিতে প্রতিদিন টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রোহিতকে খুঁজতে খুঁজতে কলকাতার গেমস ভিলাতে পৌঁছে যায় ফুলকি। প্রথমে তো চারিদিকে অন্ধকার এবং পরিত্যক্ত জায়গা দেখে ফুলকি ভাবে এখানে শিনা হয়তো রোহিতকে নিয়ে আসেনি। কিন্তু সেখানে থেকে বেরোনোর সময় কয়েকটা ফুল পড়ে থাকতে দেখে মাটিতে, সেটা দেখতে পেয়েই খটকা লাগে ফুলকির। আর ফুলকি ভাবে হয়তো তার সন্দেহটাই ঠিক। কলকাতার গেমস ভিলাতে রোহিতকে আটকে রেখেছিল শিনা।

ওদিকে শিনা তো রোহিতকে বোম লাগানো চেয়ারে বসিয়ে নিজে আগুনের চারিদিকে সাত পাক ঘোরার প্রস্তুতি নেয়। ঠিক তখনই দরজা ভেঙে ঘরে ঢোকে ফুলকি। ফুলকিকে দেখে তো অবাক হয়ে যায় শিনা। রোহিতকে এভাবে আটকে রেখেছে শিনা সেটা সহ্য হয় না ফুলকির। রোহিত চোখের ইশারায় বোঝায় শিনা তাকে বোম দিয়ে বেঁধে রেখেছে। রোহিত উঠলেই সেই বোমা ফেটে যাবে। এরপর মুখোমুখি হয়ে শিনা ফুলকির হাতাহাতি শুরু হয়ে যায়। প্রথমে ফুলকি শিনাকে একের পরে ঘুষি দিয়ে কাবু করে ফেলেছিল কিন্তু শিনার সামনে টিকতে পারে না ফুলকি। ফুলকিকে মেরে অজ্ঞান করে দেয় শিনা।
ফুলকিকে অজ্ঞান করে রোহিতের হাত থেকে জোর করে সিঁদুর পড়তে যায়। রোহিত তো কিছুতেই শিনাকে সিঁদুর পড়বে না। হাতাহাতিতে সেই সিঁদুর ছিটকে গিয়ে পরে ফুলকির সিঁথিতে। রোহিত ফুলকিকে বারবার উঠে দাঁড়াতে বলে। রোহিতের আওয়াজে ফুলকির জ্ঞান ফিরে আসে। ফুলকি আবারো উঠে দাঁড়িয়ে শিনাকে বাধা দেয়। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হয় অংশু এবং তার গোটা পুলিশ ফোর্স। তারপর শিনাকে আটক করা হয়। কিন্তু শিনা জানিয়ে দেয় রোহিত যদি সেই চেয়ার থেকে ওঠে তাহলে বোমা ফাটবে এবং এখানে কেউ বাঁচবে না। কারণ খুবই শক্তিশালী বোমা ফিট করেছে সে।
আরও পড়ুনঃ মুম্বাইয়ের রাস্তায় বাঙালি অভিনেত্রীর ভয়ংকর পরিণতি! মাঝ রাস্তায় হেনস্তা! মুখে কুলুপ এঁটেছে প্রশাসন! মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং!
এরপর বিশেষজ্ঞ ডেকে সেই বোমা নষ্ট করা হয় এবং রোহিতকে উদ্ধার করে ফুলকিরা। তারপর শিনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। শিনা তো কিছুতেই প্রথমে মুখ খুলতে চায় না। তাকে বারবার প্রশ্ন করা হয়, কার উদ্যোগে সে এসব করেছে। এরপর শিনার বাবাও সেখানে এসে উপস্থিত হয়। তারপর শিনা জানায় তাকে অভিরূপ সামন্ত এসব করতে বলেছে, অভিরূপ তাকে গোটা প্ল্যান বলে দিয়েছে। অভিরূপের নাম শুনে তো ফুলকি নিজের মাথা ঠিক রাখতে পারেনা। ছুটে বেরিয়ে আসে সেখান থেকে। পরের দিন সকালে ছোট রাজকুমারকে বোমা দিয়ে বেঁধে ভয় দেখায় ফুলকি। অভিরূপ কোথায় আছে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলে। প্রথমে ছোট রাজকুমার বলতে না চাইলেও বোমার ভয়ে পড়ে বলে দেয়। তারপর ফুলকি আর রোহিত গিয়ে হাজির হয় অভিরূপের বাড়িতে। ফুলকি নিজের ঘুষিতে কাবু করে ফেলে তাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

