গরমে নাইটি দেবে আরাম!! দত্ত বাড়ির ট্রেন্ড বদলাতে গিয়ে আবারও জেঠুর মুখোমুখি পর্না.. নাইটি প্রমোতেই বাজিমাত করবে নিম ফুলের মধু।।

জি বাংলার বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। কিছুদিনের মধ্যেই পর্ণা সৃজন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। হাসি মজা দুঃখ আনন্দ সবকিছুই এই গল্পে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হচ্ছিল। পর্নার সৃজনের জুটি ও কয়েকদিনের মধ্যেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল।

টিআরপি তালিকায় হইহই করে চলছে এখন নিম ফুলের মধু। মাত্র সপ্তাহখানেক আগে টেলিকাস্ট শুরু হলেও দর্শক মনে পাকাপক্ত ছাপ ফেলে টপ ৫-এও জায়গা পাকা করেছে। ভালোবাসা পাচ্ছে পল্লবীর চরিত্র পর্ণা। প্রাচীন পন্থী শাশুড়়ি আর বস্তাপচা ভাবনাচিন্তা রাখা শ্বশুরবাড়ির যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে একেবারে হিমশিম খাচ্ছে। ধারাবাহিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে পর্ণার স্বামী সৃজনের চরিত্রে।

গল্প প্রসঙ্গে কিছু ছেলে সৃজন এর বোন বর্ষার সাথে খারাপ ব্যবহার করে, এরপর থেকেই খুব তাড়াতাড়ি যেন তার প্রকারে যে কোন ছেলের সঙ্গেই তার বিয়ে দিতে উদ্যত হয় তার মা। দেখে শুনে বেছে বেছে একটা জোচ্চোরের গলায় প্রায় ঝুলিয়েই দিচ্ছিল বর্ষাকে এমন সময় বাঁধ সাধলো পর্ণা। অবশেষে বিয়ের পিরি অব্দি পৌঁছেও যায় বর্ষা তবে শেষ রক্ষা করে পর্ণা।

সম্প্রতি একটি নতুন প্রম ভিডিও প্রকাশ পায় নিম ফুলের মধুর। যা দেখে চক্ষু চরকগাছ দর্শকদের। সেই প্রমতে দেখানো হয় দত্ত বাড়িতে লোডশেডিং, গরমে নাজেহাল অবস্থা সকলের। আর সব থেকে কষ্ট ত বাড়ির মেয়ে বউদের। এমন সময় নাইটি নিয়ে হাজির পর্ণা। পর্ণা সেই নাইটি দিয়ে বলে এই গরমে শাড়ি পড়ে না থেকে এই নাইটিটা পড়তে। আর সেই দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো সৃজনের জেঠু নাইটিটা নিয়ে পুড়িয়ে দিতে গেল আগুনে। কিন্তু পর্ণা তার হাত থেকে নাইটিটা কেড়ে নিয়ে বলল এই দত্ত বাড়ির সকলকে সে নাইটি পরিয়েই ছাড়বে।

পারিবারিক সমস্যা দর্শকরা অনেক দেখেছে তবে এমন ছোট খাটো সমস্যা বোধ হয় কেবলমাত্র নিম ফুলের মধুতেই তুলে ধরা হয়। গরমে সত্যি নাজেহাল অবস্থা হয় বাড়ির মেয়ে বউদের। এখনো আমাদের সমাজে এমন অনেক বাড়ি আছে যেখানে বাড়ির বউদের সারি ছাড়া আর কিছু পড়ার সম্মতি নেই। এদিকে বাড়ির পুরুষেরা খালি গায়ে আরামে ঘুরে বেরান। সমাজে মেয়েদের জন্য এইরকম কিছু অলিখিত নিয়মের গণ্ডি ভাঙতে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে।

Back to top button