প্লুটোর স্মরণসভায় মিঠিকে আক্রমণ! সকলের সামনেই কমলিনীকে খু’নি বলে দাগিয়ে দিল অনন্যা!

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের গল্প যতই সামনের দিকে এগোচ্ছে ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তত বাড়ছে। প্রতিদিনই ধারাবাহিকের পর্বে থাকছে নিত্য নতুন টুইস্ট।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠি জানিয়ে দেয় নতুনকে তাদের সব বিষয়ে না জড়াতে। নতুন সব বিষয়ে জড়িয়ে পড়ছে সেটা অনেকেই ভালো চোখে দেখে না আর মিঠির এটা পছন্দ নয়, কারণ তারা ধীরে ধীরে নতুনের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। আর মিঠির কথা শুনে মনে হচ্ছিল সে তার মা এবং নতুনের এই সম্পর্কটা নিয়ে ভীষণ বিরক্ত। বারবার সেই দিকেই ইঙ্গিত করছিল মিঠি।
তাই মিঠি মাকে নানান ভাবে বুঝিয়ে দিয়েছিল নতুনের সাথে কোন সম্পর্ক না রাখতে। এদিকে মিঠি ডাক্তারের কাছে যাচ্ছে সেজন্য নতুন এসেছে তাদের নিয়ে যেতে। নতুনকে দেখেই তো মিঠি খুবই রেগে যায়। নতুন কেও সরাসরি অনেক ছোট বড় কথা শুনিয়ে দেয়। পরে আবার মিঠি নিজের ভুল বুঝতে পেরে নতুনের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর সকলে মিলে যায় ডাক্তারের কাছে। এদিকে পরের দিন প্লুটোর স্মরণসভা আয়োজন করা হয়। প্লুটোর পরিবারের লোকজন কলেজের বন্ধু-বান্ধব সবাই উপস্থিত থাকে। মিঠিও সেখানে গিয়ে উপস্থিত হয়।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, মৌ প্লুটোর কথা বলতে বলতে হঠাৎ করে মিঠিকে আক্রমণ করে। সরাসরি মিঠির নাম না করেই বলতে থাকে প্লুটোর মৃত্যুর জন্য সে দায়ী। তার বাজে ব্যবহারের জন্য প্লুটোকে চলে যেতে হয়েছে। আরও অনেক কথা খোঁটা দিয়ে বলতে থাকে। কিন্তু মিঠি মৌয়ের কথা কানে নেয় না। সেই অবস্থায় নেই মিঠি। তাই কে কি বলল তার আর যায় আসে না। মৌ এখনো নিজের কল্পনার জগতে বেঁচে আছে।
আরও পড়ুনঃ পারুলকে জব্দ করতে গিয়ে শাশুড়ি নিজেই কুপোকাত! সবার বিরুদ্ধে গিয়ে পারুলের পাশে রায়ান! এবার জমবে আসল খেলা!
এদিকে বর্ষাও মৌয়ের কথাতে সমর্থন করে। আসলে মিঠি তো তার শত্রু তাই মিঠির নামে খারাপ কথা বলতে সে এক পায়ে রাজি। এদিকে অনন্যা আসেনি দেখে তার খোঁজ করতে থাকে সকলে। আর ঠিক সেই সময়ই অনন্যা এসে হাজির হয়। তারপর নতুন প্লুটোর স্মরণে কিছু কথা বলে তাকে নিয়ে, আর মিঠির সঙ্গে প্লুটোর সম্পর্ক নিয়েও কথা বলে। তারপরে নতুন নিজেই কমলিনীকে বলে প্লুটোর উদ্দেশ্যে একটা গান গাইতে। কারণ প্লুটো তাকে খুব ভালবাসত। একথা শুনেই তো অনন্যা ক্ষেপে ওঠে। কিছুতেই কমলিনীকে গান গাইতে দেবে না সে। সেও গান গাইতে চায় না কিন্তু নতুন জোর করায় সে একটা গান করে। তারপরেই নতুন মিঠিকে ডেকে নেয় প্লুটোকে নিয়ে কিছু বলার জন্য। মিঠিকে সাদা শাড়ি পরে থাকতে দেখে মৌ তো আরও রেগে যায় চিৎকার চেঁচামেচি করে মিঠিকে আক্রমণ করে। তবে মিঠি তার উত্তরে কিছু বলে না। কিন্তু এর ফলাফল কি হবে সেটাই দেখার অপেক্ষা।

