মুখোমুখি ফুলকি-শিনা! প্রতিপক্ষের ঘুষির আঘাতে কুপোকাত ফুলকি! শেষ মুহূর্তে উল্টে গেল বাজি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে আসছে। প্রতি সপ্তাহে ভালো ফলাফল করে ফুলকি। ধারাবাহিকের দিব্যানী এবং অভিষেক প্রথমবার জুটি বেঁধেছে। তবে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের বেশ প্রিয় জুটি হয়ে উঠেছে তারা। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রোহিতকে যে পাওয়া যাচ্ছিল না সে কথা অংশুকে সবটা জানায়। সমস্ত ঘটনা শুনে অংশ এবং পুলিশের বাকি লোকজন শিনার বাড়ি তল্লাশি করতে যায়। সেখানে ফুলকিও যায় তাদের সাথে, কিন্তু রোহিত সেখানে নেই। ফুলকি ভাবতে থাকে শিনা কোথায় নিয়ে যেতে পারে রোহিতকে। তারপরই মনে পড়ে শিনা বলেছিল কলকাতার গেমস ভিলাতে রোহিতকে বিয়ে করবে শিনা। তাই এতটুকু সময় নষ্ট না করে ফুলকি বেরিয়ে পরে। অংশুকে জানায় শিনা বলেছিল রোহিতকে কলকাতার গেমস ভিলেতে বিয়ে করবে।

১ সেপ্টেম্বর এপিসোড

অংশু চারিদিকে পুলিশ ফোর্স পাঠিয়ে দেয় খোঁজখবর করার জন্য। কিন্তু অংশু খোঁজ নিয়ে জানতে পেরেছে কলকাতার সেই জেমস ভিলা অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আসে। ফুলকি সন্দেহ করে হতেই পারে সে পরিত্যক্ত জায়গাতেই রোহিতকে নিয়ে গিয়েছে শিনা। তাই অংশু লোকজন নিয়ে বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে। রোহিতের খোঁজ করতে সেখানে গিয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে চারিদিকে। কিন্তু কোথাও খুঁজে পায় না।

ফুলকি যখন গাড়ি নিয়ে রোহিতের খোঁজ করতে বেরোবে ঠিক তখনই রাজমহল এলাকার কিছু লোকজন ফুলকির গাড়ি আটকে দাঁড়ায় এবং জানায় আশপাশে বিভিন্ন গ্রামের মানুষজন অসুস্থ হয়ে পড়েছে তাদের চিকিৎসা না করে ফুলকি পালিয়ে যাচ্ছে। ভোটের সময় বড় বড় কথা বললেও ভোটের পর আর কারোর পাত্তা পাওয়া যায় না। ফুলকি সবাইকে শান্ত হতে বলে এবং জানায় সে নিজে দাঁড়িয়ে থেকে সকলের চিকিৎসা করাবে, কারোর কোন অসুবিধা হবে না। আসলে ফুলকি যাতে রোহিতের খোঁজ করতে না পারে তাই জন্য এটা রুদ্রর চাল। রুদ্রই ওই কয়েক লোকজনকে পাঠিয়েছে ফুলকির উপর চড়াও হতে বলেছে।

আরও পড়ুনঃ ‘প্রযোজক ঝাঁপিয়ে পড়ে আমার জামা খোলার চেষ্টা করেন…’ ধ’র্ষণের শিকার অভিনেত্রী ইন্দ্রানী হালদার! অভিনেত্রীর ভয়ংকর অভিজ্ঞতায় শিউরে উঠবেন আপনিও!

তাই উপায় থাকলেও ফুলকি যেতে পারেনা রোহিতের কাছে। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমস্ত অসুস্থ মানুষের চিকিৎসা শুরু হয়। কিন্তু লাবণ্য, তমাল সকলে মিলে ফুলকিকে বলে সে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে এবার তার রোহিতের কাছে যাওয়া উচিত। ফুলকির যখন একবার মনে হয়েছে কলকাতার গেমস ভিলাতে শিনা রোহিতকে নিয়ে যেতে পারে তাহলে ফুলকির যাওয়া উচিত। সকলের কথা মেনে ফুলকি বেরিয়ে পড়েছে আর গিয়ে পৌঁছে ওই পরিত্যক্ত গেমস ভিলাতে। কিন্তু সেখানে গিয়ে ফুলকির মনে হয় ফুলকি বৃথাই সন্দেহ করছিল। কিন্তু ঠিক তখনই ফুলকির মা কালী তাকে ইঙ্গিত দেয়। শিনা বিয়ের জন্য ফুলের আয়োজন করেছিল। আর সেইখান থেকে কয়েকটা ফুল পড়ে ছিল মাটিতে, সেটা দেখতে পায় ফুলকি। আর ফুলকি ভাবে হয়তো তার সন্দেহটাই ঠিক। কলকাতার গেমস ভিলাতে রোহিতকে আটকে রেখেছিল শিনা। মুখোমুখি হয়ে শিনা ফুলকির হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু শিনার সামনে টিকতে পারে না ফুলকি। ফুলকিকে মেরে অজ্ঞান করে দেয় শিনা। আর জোর করে রোহিতের হাত থেকে সিঁদুর পড়তে যায়। কিন্তু সেই সিঁদুর ছিটকে গিয়ে পরে ফুলকির সিঁথিতে। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button