‘আমি আজ পর্যন্ত নোংরামো করার কথা ভাবতেও পারিনি, আর স্বস্তিকা দি…’- ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে স্লিভলেস ব্লাউজ! নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন শ্বেতা ভট্টাচার্য!

বেশ কিছুদিন ধরে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তৈরি হয়েছে। অভিনেত্রী স্লিভলেস পোশাক পড়তে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই কখনো স্লিভলেস পড়বেন না বলেই দাবি করেন। আর সেই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অভিনেত্রীর মন্তব্যের পর টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী সৌমি শ্বেতার উদ্দেশ্যে কটাক্ষ করেছেন তাকে নিয়ে।
তারপর থেকে ছোট পর্দা, বড় পর্দার অনেক অভিনেত্রীরাই এই নিয়ে মন্তব্য করেছেন। অনেকে শ্বেতার এই ভাবনাকে সমর্থন করেছেন আবার অনেকেই তীব্র বিরোধিতা করেছে, কটাক্ষ করেছে। স্বস্তিকা মুখার্জিও এই নিয়ে কিছুদিন আগেই নিজের বক্তব্য জানিয়েছেন। স্বস্তিকার বক্তব্যের পরেই শ্বেতা বলেন, ‘স্বস্তিকাদির ভক্ত আমার বর। আমারও ওঁকে ভীষণ ভালো লাগে। সেই সাথীহারা থেকে ভালো লাগে। তাই ওঁকে বাদ দিয়ে বলছি, যারা এসব বলে আমি পাত্তা দেই না। আর ওঁকে বলব, দিদি আমি এইমাত্র শুনলাম আপনি এই নিয়ে কথা বলেছেন। আপনি একদম ঠিকই বলেছেন।’
অভিনেত্রী আরও বলেন, ‘কিন্তু আমি কখনো বলিনি দিদি যে, হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচে দেওয়া। আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে, আজ থেকে ১৬ বছর আগে একটা ইভেন্টে, আমাকে একজন একটা হাতকাটা ব্লাউজ দিয়ে পরতে বলেছিলেন। আমি যখন বলেছিলাম আমি হাতকাটা পরতে পারব না, তখন সে আমায় বলেছিলেন, তুমি কাজ করবে কী করে! এখানে তো শরীর দেখাতেই হয়। তাকে আমি উত্তর দিয়েছিলাম, শরীর দেখিয়ে কাজ পাব? ট্যালেন্ট দিয়ে নয়! আমি এখানে শরীর বিক্রি করতে আসিনি, ট্যালেন্ট বিক্রি করতে এসেছি। আমি জানি কোনো চরিত্রের জন্য যদি স্লিভলেস ডিমান্ড করে, তাহলে পরতেই হয়। কেউ স্লিভলেস পরলেই খারাপ হয়ে যায় না।’
এছাড়াও শ্বেতার ওপর বহুবার এর আগে অভিযোগ উঠেছে ব্ল্যাক ম্যাজিক করার। অভিনেত্রী নাকি তুকতাক করেন, বশ করে সবাইকে। এই অভিযোগ বহুদিন ধরেই উঠছে তাঁর বিরুদ্ধে। এতদিন এই নিয়ে মুখ খোলেননি শ্বেতা। তবে এবারে এই বিষয়ে সরব হলেন অভিনেত্রী।
অভিনেত্রী জানিয়েছেন যে তিনি অনেক জায়গায় শুনেছেন তাঁর স্বামী অভিনেতা রুবেল দাসকে নাকি নায়িকার মা বশ করেছেন। শুধু তাই নয়, শ্বেতার দাদাও নাকি মারা গিয়েছে এইসব ব্ল্যাক ম্যাজিক করার কারণেই। শ্বেতা এ প্রসঙ্গে বলেন, ‘আমি জানিনা এই কথাগুলো কে কোথা থেকে বলছে, কিন্তু যে এই কথাগুলো রটাচ্ছে, তাঁরা ঠিকই একদিন শাস্তি পাবে। আমি কর্মতে বিশ্বাসী। আমি আজ পর্যন্ত কাউকে কখনও নোংরামো করার কথা ভাবতেও পারিনি। আমার মাকে প্রতিনিয়ত এর শিকার হতে হয়েছে। আমি কথাগুলো উড়িয়ে দিই, পাত্তা দিই না কারোর কথায়।’
আরও পড়ুনঃ সকলের সামনে রাস্তায় দাঁড়িয়ে নতুনকে অপমান করলো মিঠি! অপমানিত হয়ে বিরাট পদক্ষেপ নিল নতুন! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব
শ্বেতা আরও বলেন, ‘আমি যদি কাউকে ব্যাক ম্যাজিক করে থাকি, তাহলে তার ফল আমি অবশ্যই পাব। এখন বিভিন্ন চ্যানেল-ওয়েব সিরিজে কাজ করার জন্য ডাকছে, একসঙ্গে এতজনকে ব্ল্যাক ম্যাজিক করে বশ করা যায় কিনা জানি না।’ এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, নানান অভিযোগ উঠছে তাকে নিয়ে।

