সকলের সামনে রাস্তায় দাঁড়িয়ে নতুনকে অপমান করলো মিঠি! অপমানিত হয়ে বিরাট পদক্ষেপ নিল নতুন! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়ি থেকে পুলিশ চলে যাওয়ার পর মিঠি জানিয়ে দেয় নতুন যেন আগামী দিনে আর কখনো তাদের সমস্যায় মাথা না ঘামায় তাহলে তাদের পক্ষে সুবিধা। নতুন যত তাদের সমস্যার মধ্যে ঢুকবে ভবিষ্যতে তারা তাদের সমস্যা সমাধান করতে পারবে না। আর নতুনের সমস্যা যেমন তাদের সমস্যা নয়, তেমন মিঠিদের সমস্যা নতুনের সমস্যা হতে পারে না। মিঠির মুখে এই ধরনের কথা শুনে তো অবাক হয়ে যায় নতুন।

Chirosokha Today's 30 August episode

অন্যদিকে মুখ বিদেশে চলে যাবার জন্য জন্য প্যাকিং করতে শুরু করে। এদিকে মৌয়ের বন্ধুরা এসে জানায় তারা প্লুটোর জন্য স্মরণসভার আয়োজন করতে চায়। মৌ প্রথমে যেতে না চাইলেও পরে যেতে রাজি হয় এবং বাকি সবাইকে ডাকতে বলে। বিশেষ করে মিঠিকে ডাকার কথার বলে দেয়।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে মিঠিকে নিয়ে কমলিনী এবং তার পিসি একজন সাইক্রিয়াটিস্ট এর কাছে যাচ্ছে। যেতে যেতে মিঠি জানিয়ে দেয় নতুনকে তাদের সব বিষয়ে না জড়াতে। নতুন সব বিষয়ে জড়িয়ে পড়ছে সেটা অনেকেই ভালো চোখে দেখেন আর মিঠির এটা পছন্দ নয়, কারণ তারা ধীরে ধীরে নতুনের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। আর মিঠির কথা শুনে মনে হচ্ছিল সে তার মা এবং নতুনের এই সম্পর্কটা নিয়ে ভীষণ বিরক্ত। বারবার সেই দিকেই ইঙ্গিত করছিল মিঠি।

আরও পড়ুনঃ পারুলের পড়াশোনার ক্ষতি করতে মিথ্যে জ্বরের নাটক করল টগর! বোনের চালাকি মুহূর্তেই ধরে নিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

তাই মিঠি মাকে নানান ভাবে বুঝিয়ে দিয়েছিল নতুনের সাথে কোন সম্পর্ক না রাখতে। মিঠির কথা শুনে তো কমলিনী আর তার পিসি দুজনেই অবাক হয়ে যায়। মিঠির মুখে আগে এই ধরনের কথা তারা কখনো শোনেনি। এদিকে মিঠি ডাক্তারের কাছে যাচ্ছে সেজন্য নতুন এসেছে তাদের নিয়ে যেতে। নতুনকে দেখেই তো মিঠি খুবই রেগে যায়। নতুন কেও সরাসরি অনেক ছোট বড় কথা শুনিয়ে দেয়। নতুন মিঠির এই পরিবর্তনে বেশ অবাক হয়। কিন্তু পরে আবার মিঠি নিজের ভুল বুঝতে পেরে নতুনের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর সকলে মিলে যায় ডাক্তারের কাছে। এদিকে পরের দিন প্লুটোর স্মরণসভা আয়োজন করা হয়। প্লুটোর পরিবারের লোকজন কলেজের বন্ধু-বান্ধব সবাই উপস্থিত থাকে। মিঠিও সেখানে গিয়ে উপস্থিত হয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button