পারুলের পড়াশোনার ক্ষতি করতে মিথ্যে জ্বরের নাটক করল টগর! বোনের চালাকি মুহূর্তেই ধরে নিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

টিআরপি তালিকায় (TRP List) যেই ধারাবাহিকগুলি (Bengali Television) সব থেকে ভালো ফলাফল করে প্রতি সপ্তাহেই তার মধ্যে অন্যতম হলেও পরিণীতা (Patineeta)। জি বাংলার (Zee Bangla) পক্ষ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক খুব তাড়াতাড়ি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গিয়েছে। প্রথমদিকে এই ধারাবাহিক নিয়ে হাসাহাসি ঠাট্টা হলেও ধীরে ধীরে ধারাবাহিকের গল্প দেখে দর্শকদের ধারণা পাল্টেছে। বেশ কিছু বার টিআরপি তালিকায় টপার পর্যন্ত হয়েছে পরিণীতা। চলুন তাহলে জেনে নাও ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের মা যখন বুঝতে পারে পারুল আর টগরের সম্পর্ক ভালো নয় তখনই তিনি ফন্দি আঁটতে থাকেন কিভাবে টগরকে দিয়ে তিনি নিজের কাজ হাসিল করবেন। রায়ানের মা যখন টগরের সাথে ভালো ব্যবহার করছিল তখনই টগর রায়ানের মায়ের আসল মতলব বুঝতে পেরেছিল। আর টগরও মনে মনে পারুলকে বাড়ি থেকে বিদায় করে নিজে রাজত্ব করতে চায় তাই সেও রায়ানের মায়ের তালে তাল মেলায়। এদিকে পরের দিন ধুমধাম আয়োজনে টগর এবং মল্লারের বিয়ের আয়োজন করা হয়েছে। পারুলের মা বাবা টগরকে দেখে রাখার দায়িত্ব দিয়ে যায় তাকে। কিন্তু পারুল কিভাবে টগরকে সামলাবে সেটাই হলো বড় প্রশ্ন।

এদিকে মোল্লার সাথে ফুলশয্যা করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু পরের দিন মোল্লাদের মোল্লার পারুল ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে তাই মনে রাখতো কিভাবে পড়াশোনা করবে সেই নিয়ে চিন্তায় পড়েছে পারুল মোল্লার ঘরে ঢোকার সাথে সাথে ফুলশয্যা করার জন্য এমন ভাবে কথা বলতে থাকে যে মোল্লা নিজেই লজ্জায় পড়ে যায় তখন জানিয়ে দেয় তার সন্তান চাই তার সন্তানে যেন এ বাড়িতে রাজত্ব করে তার জন্য প্রথম সন্তান হয় সব সম্পত্তির মালিক যেন তার সন্তানই হয়। এই সমস্ত কথা বলতে থাকে। মূল এত টগরের এই সমস্ত কথা শুনে একেবারে অবাক হয়ে যায়।
টোকরকে বারবার মল্লারপুর যেতে তাকে যে পরেরদিন তার ইউনিভার্সিটি পরীক্ষা আছে থাকে তার জন্য তৈরি হতে হবে মোল্লার কেন পড়াশোনা করবে তাদের এত বড় ব্যবসা আছে পড়াশোনা আর করতে হবে না টগরের হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে বুঝতে পারে না মল্লার। তাই লুকিয়ে চলে আসে রায়ান পারুলের কাছে। এদিকে টগরও চলে আসে মল্লারকে খুঁজতে। পারুল টগরকে থামানোর জন্য আবারও থাপ্পড় মারে। আর সাবধান করে দেয় মল্লারকে বিরক্ত না করার জন্য। তাই টগরও চুপচাপ ঘরে চলে যায়। এদিকে রায়ানের মা এই সুযোগে টগরের সাথে মিলে পারুলের ক্ষতি করতে হাত মেলায়।
আরও পড়ুনঃ টিকলো না শিনার চালাকি! রোহিতকে উদ্ধার করতে পৌঁছে গেল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব
পরের দিন কোনরকমে মল্লার পরীক্ষা দেয়। এদিকে ইউনিভার্সিটিতে স্কলারশিপের কম্পিটিশনের কথা ঘোষণা করে দেয়। তাই রায়ান পারুলকে চ্যালেঞ্জ করে এবারে ব্রাইট মাইন্ডসে চ্যাম্পিয়ন পারুল হলেও স্কলারশিপে তো রায়ানই চ্যাম্পিয়ন হবে। ওইদিকে শিরিন ফোন করে রায়ানের মাকে জানিয়ে দেয় কম্পিটিশনের কথা। রায়ানের মা এবারে টগরের সাথে প্ল্যান করে পারুলের মনোযোগ নষ্ট করার প্ল্যান করে। টগর রসুনের সাহায্যে জ্বরের নাটক করে। পারুল প্রথমে তো বুঝতেই পারেনি। কিন্তু টগরের গা দিয়ে উটকো গন্ধ পাচ্ছিল। তখনই হঠাৎ করে রান্নাঘর থেকে রসুনের খোঁজ পরে, আর পারুল বুঝতে পারে টগর তার পড়াশোনার ক্ষতি করতেই এই নাটক করছে। দেখা যাক কি হয় এরপরে।

