‘তোর ক্লাস আর আমার ক্লাস এক নয়!’ ক্যামেরার সামনেই অঙ্কুশের প্রেম প্রস্তাব ফিরিয়ে দিলেন মিমি! বুঝিয়ে দিলেন অঙ্কুশের যোগ্যতা!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আমরা সকলেই জানি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সাথে প্রেমের সম্পর্কে দীর্ঘদিন ধরেই রয়েছেন অঙ্কুশ। তবে ঐন্দ্রিলার সাথে সম্পর্কে থাকলেও অন্যান্য মহিলাদের সাথে ফ্লার্ট করতে কখনোই ছাড়েন না অঙ্কুশ। বরাবরই সহ অভিনেত্রীদের সাথে ফ্লার্ট করে থাকেন।

এবারে সেরকমই সরাসরি অভিনেত্রী মিমিকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন অঙ্কুশ। ঐন্দ্রিলার সাথে সম্পর্কে থেকেও মিমিকে প্রপোজ করায় অভিনেত্রী অঙ্কুশকে নিজের জায়গাটা বুঝিয়ে দিলেন। কি এমন বললেন মিমি যার কারণে অপমানিত হলেন অঙ্কুশ। এই মুহূর্তে অঙ্কুশকে দেখা যাচ্ছে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে। আর অন্যদিকে মিমি নিজের ছবির কাজ নিয়ে ব্যস্ত।

মাঝেমধ্যেই অঙ্কুশ নিজের এই সব কর্মকাণ্ডের জন্য চর্চার বিষয় হয়ে দাঁড়ান। এবারেও তার অন্যথা হলো না। অনস্ক্রিনে মিমি-অঙ্কুশের জুটি বেশ জনপ্রিয়। কি করে তোকে বলবো ছবিতে একসাথে দেখা গিয়েছিল তাদের। যদিও, বহুদিন তাঁদের দু’জনকে একসঙ্গে সিনেমায় দেখা যায়নি। তবে, কানাঘুষো খবর, খুব শীঘ্রই দু’জনকে একসঙ্গে দেখা যেতে পারে।

সম্প্রতি তাদের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে অঙ্কুশ মিমিকে বলছে, ‘আমার জীবনে এরকম অনেক প্রেম এসেছে। তোকে নিয়েও ডেটে যেতে ইচ্ছে করেছে।’ তার উত্তরে মিমি অঙ্কুশকে তাদের স্ট্যান্ডার্ড কতটা আলাদা সেটা ভালো মতন বুঝিয়ে দিয়েছে, মিমি বলেন, ‘তোর ক্লাস আর আমার ক্লাস এক নয়।’

আরও পড়ুনঃ ‘দুটো মানুষের মধ্যে ভালোবাসা ছিল…তাতে লক্ষণ রেখা টেনে দেওয়া হল!’ দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক! লক্ষণ রেখা বলতে কাকে ইঙ্গিত করলেন কৌশিক গাঙ্গুলী?

মিমি অঙ্কুশ দুজনেই খুব ভালো বন্ধু। তাদের মধ্যে খুনসুটির সম্পর্ক। দুজনের মধ্যে মারপিটের সম্পর্ক। দুজনে দুজনকে যেভাবে ট্রিট করেন, তাতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে নেটিজেনরা বেশিরভাগ হেসে গড়াগড়ি খান। দুজনে বেশ ভাল বন্ধু, আর সেই থেকেই তারা এরকম মজা করেছেন। একেবারেই সিরিয়াস ভাবে কেউ এই কথা বলেননি।

Back to top button