‘দুটো মানুষের মধ্যে ভালোবাসা ছিল…তাতে লক্ষণ রেখা টেনে দেওয়া হল!’ দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক! লক্ষণ রেখা বলতে কাকে ইঙ্গিত করলেন কৌশিক গাঙ্গুলী?

গত ১৪ ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ছবি ধূমকেতু। দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে ঐদিন। আর সেই নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। মাত্র কয়েক সপ্তাহেই বক্স অফিসে কয়েক কোটি টাকা উপার্জন করে ফেলেছে এই ছবি। কয়েকদিন আগেই নজরুল মঞ্চের অনুষ্ঠানের একসাথে হয়েছিলেন দেব শুভশ্রী। সেইসব ভাইরাল ক্লিপস সারা সোশ্যাল মিডিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দুজনকে এত বছর পর আবার এক সঙ্গে দেখে দর্শকেরা খুবই খুশি।

এমনকি ছবি মুক্তির আগে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জুটিতে পুজো দিতে গিয়ে দেবের পরনে ছিল লাল পাঞ্জাবি ও শুভশ্রীর পরনে ছিল ম্যাচিং লাল শাড়ি। তারকা জুটির রংমিলান্তি পোশাক দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। আর তাদের এই একসাথে হওয়ায় ধূমকেতু ছবি যেন আরো সাফল্যের সাথে এগিয়ে চলেছে।

আজ থেকে দশ বছর আগে যখন দেব শুভশ্রী একাধিক ছবিতে কাজ করতে করতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল দর্শকও বেশ খুশি ছিল। সকলেই বেশ খুশি ছিলেন তাদের নিয়ে। কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দর্শক বেশ অসন্তুষ্ট হয়েছিলেন। তাদের সম্পর্ক ভাঙা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেন, কেউ বলেন শুভশ্রী সংসার করতে চেয়েছিল কিন্তু দেব তখন ক্যারিয়ারে ফোকাস করছিল। কেউ বলে রাজের মাঝখানে চলে আসার কারণে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যদিও দেব এবং শুভশ্রী এই সম্পর্কে কখনো মুখ খোলেননি।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সম্পর্কে কথা বলতে গিয়ে দেব শুভশ্রীর সম্পর্কের কথা উঠে আসে সেই প্রসঙ্গে ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী এমন কিছু কথা বলেছেন যা শুনে রীতিমতো চমকে উঠেছেন দর্শক। দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় কৌশিক গাঙ্গুলী জানান, ‘দুটো মানুষের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু হঠাৎ সেই সম্পর্কের মধ্যে লক্ষণ রেখা টেনে দেয়া হলো।’ এই কথাটার মাধ্যমে কি ইঙ্গিত করতে চাইলেন পরিচালক? তবে কি লক্ষণ রেখে বলতে অন্য কাউকে ইঙ্গিত করেছেন? নাম না নিয়ে কি কাউকে দেব শুভশ্রীর সম্পর্ক ভাঙ্গার জন্য অন্য কাউকে দায়ী করলেন পরিচালক?

আরও পড়ুনঃ নতুনকে সকলের সামনে অপমান করলো মিঠি! মেয়ের ব্যবহারে লজ্জিত কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

ধূমকেতু ছবির শুটিং হওয়ার আগেই দেব এবং শুভশ্রীর সম্পর্কে ভাঙ্গন ধরে। তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল তার আগেই। তা সত্বেও দুজনেই সেই ছবিতে কাজ করেছে। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল শুটিং। কিন্তু দীর্ঘ ১০ বছর সেই ছবি নানান কারণে রিলিজ করা হয়নি। সেই প্রসঙ্গে কৌশিক গাঙ্গুলী বলেন, ‘দুটো মানুষের মধ্যে ভালোবাসা ছিল, সেটা ভেঙে গেল। সেই সম্পর্কের মধ্যে তখন লক্ষণ লেখা টেনে দেওয়া হল। আমাকে জানিয়ে দেওয়া হলো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর তারা এগোতে চান না। পেশাদারিত্ব সেটা বলেনা। দেব শুভশ্রী মানুষের কাছে তাদের ভক্তদের কাছে এতটাই কমিটেড যে সেই চাহিদায় সাড়া দিয়ে তারা ছবিটা করেছিল। আমি মনে করি ভবিষ্যতেও যদি ওরা কখনো ছবি করে তাহলে নিজেদের প্রয়োজনে করবে না। কারণ ওদের হাতে যথেষ্ট ছবির অফার আছে। দর্শকদের কথা মাথায় রেখে ওরা ওই ছবিটা করবে।’

Back to top button