এবারে মুখোমুখি লড়াইয়ে নামল পারুল-রায়ান! শুরু হলো নতুন যুদ্ধ! দুর্ধর্ষ আজকের পর্ব

শুরুর সময় থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) পরিণীতা (Parineeta)। কয়েকমাস হলো শুরু হয়েছে কিন্তু প্রতি সপ্তাহে এই ধারাবাহিক ভালো ফলাফল করছে। পারুলের ঘুরে দাঁড়ানোর লড়াই সত্যি বারবার মুগ্ধ করছে দর্শকদের। পারুল অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাই তো একটি এপিসোডও মিস করেন না দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়ির সকলেই তো টগর এবং মল্লার কে দেখে অবাক হয়ে যায়। মল্লারের মা কিছুতেই টগরকে বাড়ির বউ হিসেবে ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি হয় না। ঝাঁটা দিয়ে টগরকে বাড়ি থেকে তাড়ানোর কথা বলে। টগর রাস্তায় বেরিয়ে চিৎকার করে সবাইকে জানায় বসু বাড়ির লোকজন কিভাবে তার সাথে অত্যাচার করছে, কিভাবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। রাস্তার লোকজন টগরের কথা বিশ্বাস করে বসু বাড়ির সবার নিন্দা করতে থাকে।

পারুল সবার সামনে বোনের বিরুদ্ধে সকলকে জবাব দিয়ে দেয়। পারুলের সাথে তর্কে কেউ পারে না। তারপর ঠাম্মি বাধ্য হয়ে টগরকে বরণ করে ঘরে তোলে। কিন্তু টগরকে বরণ করে ঘরে তোলার পরেও মল্লারের মা কিছুতেই টগরকে মেনে নিতে চায় না। তিনি জানিয়ে দেন বরণ হয়ে গেছে ঠিকই বাইরের লোক দশ রকম কথা বলবে তাই তিনি বরং করতে বারণ করেনি। কিন্তু এরপরে যেন আর কোন কিছু বাড়াবাড়ি না হয় টগরকে নিয়ে। তাহলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। টগর ভয় দেখায় সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ছেড়ে দেবে।

পারুল যত সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই বিয়েতে পারুলের কোন হাত ছিল না মল্লার মা তত পারুলকে অবিশ্বাস করে। তিনি ভাবেন হয়তো পারুল ইচ্ছে করেই তার বোনকে তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে। আগে থেকেই এই সমস্ত কিছু প্ল্যান ছিল পারুলের। টগর মল্লারকে ভয় দেখায় যদি মল্লার ফুলশয্যা না করে তাহলে অনর্থ করে দেবে। এরপরে মল্লার তার মাকে বোঝায় সবকিছু শান্তি মত করতে দেওয়ার জন্য না হলে টগর মল্লারের জীবনটা শেষ করে দেবে।

আরও পড়ুনঃ ষড়যন্ত্র করে রোহিতকে তুলে নিয়ে গেলো শিনা! সরাসরি ফুলকির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব!

এদিকে রায়ানের মা টগরকে দিয়েই পারুলকে জব্দ করার প্ল্যান করতে থাকে। যেখানে পারুল এবং টগরের মধ্যে সম্পর্ক ভালো নয় সেখানে তিনি ফন্দি আঁটতে থাকেন কিভাবে টগরকে দিয়ে তিনি নিজের কাজ হাসিল করবেন। রায়ানের মা যখন টগরের সাথে ভালো ব্যবহার করছিল তখনই টগর রায়ানের মায়ের আসল মতলব বুঝতে পেরেছিল। আর টগরও মনে মনে পারুলকে বাড়ি থেকে বিদায় করে নিজে রাজত্ব করতে চায় তাই সেও রায়ানের মায়ের তালে তাল মেলায়। এদিকে পরের দিন ধুমধাম আয়োজনে টগর এবং মল্লারের বিয়ের আয়োজন করা হয়েছে। পারুলের মা বাবা টগরকে দেখে রাখার দায়িত্ব দিয়ে যায় তাকে। কিন্তু পারুল কিভাবে টগরকে সামলাবে সেটাই হলো বড় প্রশ্ন। এদিকে ইউনিভার্সিটিতে স্কলারশিপের কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। তাই রায়ান পারুলকে চ্যালেঞ্জ করে এবারে ব্রাইট মাইন্ডসে চ্যাম্পিয়ন পারুল হলেও স্কলারশিপে তো রায়ানই চ্যাম্পিয়ন হবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button