‘দেব আমাকে ফোন করেছিল…ছবিটা আজও দেখার সুযোগ পাইনি’- কেন এখনো ধূমকেতু দেখেননি শুভশ্রী?

বর্তমানে দেব-শুভশ্রীর (Dev-Subhashree) ধূমকেতু রীতিমতো তোলপাড় করছে চারিদিকে। দীর্ঘ ১০ বছর পর দেব শুভশ্রীর ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। তাই দেব শুভশ্রীর ভক্তরা তো সেই নিয়ে দারুণ মাতামাতি করছে। ইতিমধ্যে বক্স অফিসের কয়েক কোটি ব্যবসা করে ফেলেছে ধূমকেতু।

ধূমকেতু মুক্তির আগে পর্যন্ত দেব শুভশ্রীর মুখ দেখাদেখি বন্ধ ছিল। এরপর ছবির একটি ইভেন্টে দুজনে আবার এক মঞ্চে একসঙ্গে দর্শকদের সামনে আসেন। শুধু তাই নয়, দর্শকের জন্য একসঙ্গে নাচও করেন নিজেদের পুরনো ছবির গান। এমনকি সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আবার ফলো করেন।

সবমিলিয়ে দেব শুভশ্রীর ভক্তরা তো দারুণ খুশি ছিল। কিন্তু এর মাঝেই দেবকে নিয়ে এমন মন্তব্য করলেন শুভশ্রী যা নিয়ে আবারো তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘এখনো পর্যন্ত ছবিটা দেখার সুযোগ হয়নি।’ শুভশ্রীর এই কথা শুনে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে কেন এখনো পর্যন্ত ধূমকেতু ছবি দেখার সুযোগ হয়নি? এর পেছনে কি রয়েছে বিশেষ কোনো কারণ?

চলতি বছর গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু। ১৫ দিন হল ছবিটি মুক্তি পেয়েছে বক্স অফিসে, আর এখনো পর্যন্ত এই ছবি ২১.৩৬ কোটি টাকা ঘরে তুলেছে।

আরও পড়ুনঃ ‘হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা! আমার মাও তো পরতেন…’- শ্বেতার মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া! মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!

তবে এত সাফল্যের পরেও কেন শুভশ্রী এখনো পর্যন্ত ধূমকেতু দেখেননি? সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কিভাবে দেব ফোন করে শুভশ্রীকে এই ছবির জন্য রাজি করিয়েছিলেন। কিভাবে তারা একসঙ্গে বিচ্ছেদের পরেও কাজ করেছেন। কিন্তু শুভশ্রী আক্ষেপের সুরে বলেন এখনো পর্যন্ত এই ছবি দেখার সৌভাগ্য হয়নি তার, যদিও দশ বছর আগে শুভশ্রীর নিজের অনুভূতি সম্পর্কে কিছুই মনে নেই তার।

Back to top button