মল্লারকে ভয় দেখিয়ে নিজের কাজ হাসিল করছে টগর! দেওরকে বাঁচাতে নতুন উপায় বের করলো পারুল!

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল তো কোন ভাবেই রাজি হয় না মল্লারের সাথে টগরের বিয়ে দিতে। কিন্তু মল্লার যখন একবার কথা দিয়েছে তাহলে সেই কথা তাকে রাখতেই হবে না হলে টগরের মৃত্যুর জন্য পারুল এবং মল্লার দুজনেই দায়ী থাকবে বলে জানিয়ে দেয় টগর। তাই উপায় না দেখে মল্লারও টগরকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এবার টগর মল্লারকে টেনে নিয়ে যায় বিয়ের মন্ডপে। সেখানে গিয়ে শুরু হয় বিয়ের আয়োজন। এক এক করে মালা বদল, সাত পাক করে বিয়ে চলতে থাকে।
এদিকে পারুল তো কি করবে বুঝতে পারে না বাড়ির সামনে তার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে সেই নিয়ে ভাবতে থাকে। রুক্মিণী, পারুলের বড় জা সকলে মিলে পারুলের পাশে এসে দাঁড়ায়। এদিকে পারুল গোপালকে বলে এই ঘটনার পর সে রায়ানকে কিভাবে মুখ দেখাবে, কিন্তু রায়ান পারুলের পাশে দাঁড়িয়ে জানায় সে পারুলকে ভুল বোঝেনি কারণ সে সবটা দেখেছে। কিন্তু পারুল ভয় পাচ্ছে বাড়ির লোকজনকে নিয়ে। বাড়িতে তো কেউই এই বিষয়টা মেনে নিতে পারবে না। তখনই রায়ান জানায় এই বিপদে সে পারুলের পাশে থাকবে। দুজন মিলে একসাথে বাড়ির লোকজনকে বোঝাবে।
পরদিন সকালে বাড়ির সকলেই তো রায়েন্দার জন্য চিন্তা করছে আর তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে মোলারে দিদি দরজা খুলে মোল্লার এবং টবর কে দেখে তো চিৎকার করে ওঠে সকলে মিলে এক জায়গায় জড় হয়ে দেখে মোল্লা এবং টগর বর বউয়ের বেশি দাঁড়িয়ে রয়েছে। মোল্লাদের দাদা জানে মোল্লার সাথে বিয়ে করেছেন এই কথা শোনার পরতো স্বাভাবিকভাবে রানের মা এবং কাকিমা দুজনেই পারুলকে ভুল বুঝে তার উপর চিৎকার করতে থাকে।
আরও পড়ুনঃ একটা বিপত্তি কাটতে না কাটতে ফুলকির জীবনের নতুন বিপদ! রোহিতকে রক্ষা করতে গিয়ে ভয়ংকর কান্ড ঘটালো ফুলকি!
কিন্তু রায়ান নিজের মাকে শান্ত হতে বলে, পারুলের এই পরিস্থিতিতে কোন দোষ নেই তাই না জেনে চিৎকার করতে না করে। বাড়ির সকলেই তো টগর এবং মল্লার কে দেখে অবাক হয়ে যায়। মল্লারের মা কিছুতেই টগরকে বাড়ির বউ হিসেবে ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি হয় না। ঝাঁটা দিয়ে টগরকে বাড়ি থেকে তাড়ানোর কথা বলে। কিন্তু টগর তো পারুলের মত সোজা মেয়ে নয়, মল্লারের মা অস্বীকার করলে সে রাস্তায় বেরিয়ে চিৎকার করে সবাইকে জানায় বসু বাড়ির লোকজন কিভাবে তার সাথে অত্যাচার করছে, কিভাবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। রাস্তার লোকজন টগরের কথা বিশ্বাস করে বসু বাড়ির সবার নিন্দা করতে থাকে। পারুল সবার সামনে বোনের হয়ে যোগ্য জবাব দিয়ে দেয়। এদিকে টগর মল্লারকে ভয় দেখায় যদি মল্লার ফুলশয্যা না করে তাহলে অনর্থ করে দেবে। এবারে দেখার অপেক্ষা ভবিষ্যতে মল্লারের জন্য আর কি কি বিপদ অপেক্ষা করছে।

