‘সোনালীর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, অ’ত্যাচার করেছি, শুধরে নেওয়ার সময়টা দিল না…’ স্ত্রীয়ের প্রতি করা অন্যায় অকপটে স্বীকার করলেন শঙ্কর চক্রবর্তী!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত হলেন শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দাপিয়ে কাজ করছেন অভিনেতা। তার ঝুলিতে রয়েছে অসংখ্য ধারাবাহিক এবং সিনেমা। নিজের অভিনয় জীবনে একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতি, ইতিবাচক দুই ধরনের চরিত্রেই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন বারবার।

একসময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে। সেই সময় প্রেমিকা সোনালী চক্রবর্তী পাশে এসে দাঁড়িয়েছিলেন। হাত বাড়িয়ে দিয়েছিলেন শঙ্করের দিকে। সোনালী তার জীবনে বড় বদল নিয়ে এসেছিল। খুব অল্প বয়সেই প্রেমিকাকে বিয়ে করেন অভিনেতা। তবে স্ত্রী না থাকলে আজ এই জায়গাতে পৌঁছতে পারতেন না তিনি সে কথা সবসময় স্বীকার করেছেন।

কিন্তু স্ত্রীকে বহুবার কষ্ট দিয়েছিলেন অভিনেতা। স্ত্রী সোনালীর সাথে খারাপ ব্যবহারও করেছেন। সেই কথাও স্বীকার করেছেন অভিনেতা। কিন্তু কেনো স্ত্রীয়ের সাথে খারাপ ব্যবহার করেছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেই সাক্ষাৎকারে নিজের ভুল নত মস্তকে স্বীকার করেছেন। স্ত্রীয়ের কথা বলতে বলতে চোখ জল চলে আসে অভিনেতার।

সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় অভিনেতার এত বছরের জীবনে কি আক্ষেপ রয়েছে। তখন অভিনেতা বলেন, ‘আমি একসময় সোনালীর সাথে খুব দুর্ব্যবহার করেছি। খুব খারাপ ভাবে কথা বলেছি, কষ্ট দিয়েছি অত্যাচার করেছি। এখন ও চলে যাবার পর মনে হয়। একটু সময় পেলে যেগুলো শুধরে নিতাম সেই ভুলগুলো সংশোধন করে নিতাম। ও ঘুরতে যেতে খুব ভালোবাসতো, কিন্তু আমি কাজের ফাঁকে সময় দিইনি কখনো, ভেবেছি দুদিন ছুটি নিলে এই টাকাটাও পাবো না। অভাব অনটনের সংসারে তাই কাজ থেকে কখনোই ছুটি নিতে পারিনি।’

আরও পড়ুনঃ ‘সিনেমাতে সংলাপ হলো একজন অক্ষম অভিনেতার…মানুষ দেখে আর হাসে, দেখে আর কাঁদে’- চুপ করে থেকেও অনেক কিছু বলা যায়! অভিনয় নিয়ে অকপটে পরান বন্দ্যোপাধ্যায়?

অভিনেত্রীর স্ত্রী ছিলেন তখন গানের দিদিমণি। ছোট-ছোট ছেলেমেয়েদের গান শেখাতেন। আর গান শিখিয়ে যেটুকু যা উপার্জন করতেন সবটাই তুলে দিতেন শঙ্করের হাতে। সোনালি ছিলেন ধনী পরিবারের এক মেয়ে। আর শংকর চক্রবর্তী তখন নিতান্তই দরিদ্র, হাতে কাজ ছিল না বেকার। কিন্তু সেই বেকার শংকরের হাত ধরেছিলেন সোনালী।

Back to top button