‘সিনেমাতে সংলাপ হলো একজন অক্ষম অভিনেতার…মানুষ দেখে আর হাসে, দেখে আর কাঁদে’- চুপ করে থেকেও অনেক কিছু বলা যায়! অভিনয় নিয়ে অকপটে পরান বন্দ্যোপাধ্যায়

বাংলা চলচ্চিত্র জগতে কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Poran Bandopadhyay)। কয়েক দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Poran Bandopadhyay)। কখনো দর্শকদের হাসিয়েছেন আবার কখনো তার অভিনয়ে চোখে জল এসে গিয়েছে দর্শকদের। বছরের পর বছর এভাবেই টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন তিনি।

ভালবাসার অনেক নাম , বোম্বাইয়ের বোম্বেটে, রয়েল বেঙ্গল রহস্য, গোঁসাইবাগানের ভূত, দ্য জাপানিজ ওয়াইফ, টনিক, বব বিশ্বাস, বাদশাহী আংটি, ছায়াময়, গয়নার বাক্স, প্রলয়, কিডন্যাপার , যেখানে ভূতের ভয় , ভূতের ভবিষ্যৎ, নোবেল চোর ইত্যাদি তার অভিনীত কয়েকটি সেরা চলচ্চিত্র। বর্তমানেও দাপটের অভিনয় করে চলেছেন তিনি। এখনো প্রধান, টেক্কার মতন ছবিতে অভিনয় করে চলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা সেখানে বর্তমান সময়ের অভিনয়ের ধরন অভিনীত অভিনেত্রীদের কতটা সম্মান দেওয়া হয় কদর করা হয় সেই নিয়ে নানান গল্পে মেতে উঠেছিলেন তিনি জানিয়েছেন নিজের মনের নানান কথা। এমনকি অক্ষম অভিনেতাদের নিয়েও কথা বলেছেন তিনি।

পরান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘সিনেমাতে সংলাপ হলো একজন অক্ষম অভিনেতার আত্মরক্ষার বর্ম।’ কিন্তু হঠাৎ করে কেন এমন বক্তব্য রাখলেন অভিনেতা? কি ইঙ্গিত করতে চাইলেন নিজের এই বক্তব্যের মাধ্যমে? আর অক্ষম অভিনেতা বলতে কাদের বোঝাতে চাইলেন?

আরও পড়ুনঃ ”আমাকে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছিল, এখনকার অভিনেতা অভিনেত্রীরা সম্মান দিতে শেখেনি…’- অভিনয় জগতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া

অভিনেতা বলেছেন, ‘যেখানে সংলাপ বলা যাবে না অথচ অনেক কিছু বোঝানো যাবে সেটাই হলো সিনেমা। সেক্ষেত্রে সংলাপ একজন অক্ষম অভিনেতার আত্মরক্ষার বর্ম, যে অভিনয় করতে জানে না সংলাপ তাকে রক্ষা করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ এবং শ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ হলো বডি ল্যাঙ্গুয়েজ। যখন ভাষার উৎপত্তি হয়নি তখন তো এই বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই মনের ভাব প্রকাশ করা হতো।’ আসলে অভিনেতা নিজের কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন সংলাপ ছাড়াও একজন শ্রেষ্ঠ অভিনেতা শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমেই দর্শকের কাছে নিজের ভাব প্রকাশ করতে পারেন।

Back to top button