রোহিতের জীবনে ফিরে এলো আর এক পুরনো প্রেমিকা! ফুলকির সামনে এবার নতুন শত্রু!

প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) বাজিমাত করছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকে প্রতিদিনই থাকছে টানটান উত্তেজনা পর্ব। বর্তমানে তো প্রতিদিনই ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব দেখতে পাচ্ছেন দর্শক। ধারাবাহিকের আগামী পর্বগুলো আরো উত্তেজনাপূর্ণ হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি সবাইকে সাহস দেয়, সে সকলকে জানায় যদি সবাই ভয় পেয়ে চুপ করে ঘরে বসে থাকে তাহলে শাসক দল আরও মাথাচাড়া দিয়ে উঠবে। ফুলকিরাও ভোট দিতে যাচ্ছে তাই সকলে যেন এক এক করে সাহস নিয়ে এগিয়ে আসে ভোট দেওয়ার জন্য। ফুলকির লাইভ ভিডিও দেখে তো ইন্দ্র কী করব বুঝতে পারে না। এদিকে যারা বোমা ফেলে আতঙ্ক সৃষ্টি করছে তাদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে ফুলকিরা।

আর ফুলকির কথা মতই তমাল পিয়াল সকলে মিলে জাল পেতে রাখে দুষ্কৃতিদের পাকড়াও করার জন্য। সেই জালে গুন্ডারা ধরা পড়ায় পর তাদের ধরে উত্তম মধ্যম মারতে থাকে। কিন্তু তাদের পেট থেকে কোন কথা বের করতে পারে না। এরপরে অংশুদের ডেকে আনে রোহিত। সবাইকে ধরে নিয়ে যায় পুলিশ যেখানে তারা সমস্ত বোমা সংগ্রহ করে রেখেছে। ওই গুদাম ঘরে গিয়ে অংশুরা অসংখ্য বোমা উদ্ধার করে এবং সকলকে নিয়ে যায় থানায়। ওই বোমার জায়গায় দাঁড়িয়ে ফুলকি আবারও লাইভ ভিডিওর মাধ্যমে সকলকে জানায় বোমা দুষ্কৃতীদের পাকড়াও করেছে পুলিশ এবং সমস্ত বোমা তারা বাজেয়াপ্ত করেছে। তাই নির্ভয়ে যেন ভোট দিতে আসে সকলে।
ফুলকির লাইভ ভিডিও দেখে তো ইন্দ্র ভয় পেয়ে যায় আর ফুলকির কথা মতই প্রত্যেকে ভোট দিতে এগিয়ে আসে। অনেক মানুষই ফুলকির এই আবেদনে সাড়া দিয়েছে। ইন্দ্র দেখে ফুলকির আবেদনে সারা দিয়ে সত্যি সত্যি ভোটের বুথের সামনে লোকজন জড়ো হয়েছে ভোট দেওয়ার জন্য। আর এভাবেই ছোট রাজকুমারের মুখের উপর যোগ্য জবাব দিলো ফুলকি। আর ফুলকি ছোট রাজ কুমারকে চ্যালেঞ্জ করে ভোটেও সে জিতে দেখাবে। একে একে রাজমহলের প্রত্যেকে ভোট দেয় তার কিছুদিন পরে ভোটের ফল ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ জয় ব্যানার্জির পর আবারো অকাল প্রয়াণ! শুটিং চলাকালীন বিরাট অঘটন! মাত্র ৫৫ বছর বয়সে চিরবিদায় জানালেন জনপ্রিয় অভিনেতা!
ভোটের ফল প্রকাশের দিন দুই দলের প্রার্থীরা নিজেদের দলের লোকজনের সাথে হাজির থাকে গণনা কেন্দ্রের বাইরে। সেখানে তো ইন্দ্র ফুলকিকে যা নয় তাই বলে। তাতিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু ফুলকি মাথা ঠান্ডা রাখে। প্রথম রাউন্ডে ইন্দ্র ফুলকির থেকে ভোটে এগিয়ে থাকে। কিন্তু তারপরের রাউন্ড থেকেই ফুলকি বাজিমাত করতে থাকে। অভিরূপ এবং দলের লোক প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তাদের মুখের সামনেই জয় ছিনিয়ে নিল ফুলকি। ওদিকে ভোটের বিপদ কাটতে না কাটতে আরো এক নতুন বিপদে এসে হাজির। কোমা থেকে উঠে এসেছে এক পুরনো বক্সার যে কিনা রোহিতকে পছন্দ করত। এ আবার নতুন কোন বিপদের ইঙ্গিত সেটাই দেখার অপেক্ষা।

