জয় ব্যানার্জির পর আবারো অকাল প্রয়াণ! শুটিং চলাকালীন বিরাট অঘটন! মাত্র ৫৫ বছর বয়সে চিরবিদায় জানালেন জনপ্রিয় অভিনেতা!

একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে অভিনয় জগতে। ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন কারো নজর লেগেছে। একের পর এক মৃত্যু সংবাদ আসছে প্রতিদিনই। কিছুদিন আগেই পরপর মারা গেলেন জনপ্রিয় কিংবদন্তি অভিনেতারা। এবার আরো একবার ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, পরিচালকের মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
অভিনেতার মৃত্যু মানতে পারছে না কেউ। পরিবার, আত্মীয়-স্বজন সহকর্মী, সকলের কাছে এটা একটা বড়সড়ো ধাক্কা। জনপ্রিয় কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জির। তাই মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও একটি দুঃসংবাদ।
এবারে আরও এক জনপ্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি চিকিৎসা চলছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। শুটিং করতে করতেই হঠাৎ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তারপর চিকিৎসা চলে, প্রাথমিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু বাড়ি ফিরেই ঘটে দুর্ঘটনা, চিরতরে সকলকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেতা। রেখে গেলেন স্ত্রী ও দুই পুত্রকে।
আরও পড়ুনঃ ‘পোশাক নিয়ে সকলের স্বাধীনতা থাকা উচিত, আমি কি পরবো সেটা ঠিক করার অধিকার কারো নেই’- শ্বেতা ভট্টাচার্যের মন্তব্য নিয়ে মুখ খুললেন টলি তারকারা!
জনপ্রিয় অভিনেতা হলেন, অভিনেতা দীনেশ মাঙ্গালুরু। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। সোমবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন KGF এর ডন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৫ বছর। ‘কিরিক পার্টি’, ‘উলিদাভারু কান্দান্থে’, ‘আ দিনাগালু’, ‘রানা বিক্রম’, ‘ইনথি নিন্না প্রীথিয়া’ সহ একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে ছাপ ফেলেছেন অভিনেতা। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি।

