মিঠাইরানী আর উচ্ছেবাবুর ডুয়েট! ক্যামেরার পিছনের দ্বন্দ্ব মুছে আবার কাছাকাছি তারা দুজন.. ভিডিও দেখে আবেগপ্রবণ ভক্তরা

দুই অভিনেতার মধ্যে ঝামেলা নতুন কোনও বিষয় নয়। এরকম বহু হয়েছে ধারাবাহিকে একে অপরের সঙ্গে রোম্যান্স করেন, কিন্তু বাস্তবে একে-অপরকে একেবারে পছন্দ করেন না! কিন্তু পর্দার পিছনকার ঝামেলা যখন পর্দার সামনে ধারাবাহিকের ওপরেও প্রভাব ফেলে তখনই সেই ঝামেলা আসল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শুরুর দিন থেকেই কানা বসে শোনা যায় এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে বনিবনা হয় না কখনোই।
‘মিঠাই’ ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা সৌমিতৃষা কুণ্ডু আর আর আদৃত রায়ের মধ্যেকার ঝামেলা বহুদিন ধরেই চলে এসেছে প্রকাশ্যে। এই জল্পনা উসকে দেয় যখন আদৃতের জন্মদিনে একটা ছোট শুভেচ্ছাও আসে না সৌমিতৃষার তরফ থেকে। শুধু তাই নয়, একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল আদৃতের জন্মদিনের কেক মুখ গোমড়া করে রেখে খাচ্ছেন অভিনেত্রী।
এসব দেখে সোশ্যাল মিডিয়ায় অনেক মিঠাই-ভক্তরাই প্রশ্ন করেছিল, তবে কি কথা বন্ধ আছে দু’জনের। শ্যুটের সময় ছাড়া একে-এপরের সঙ্গে কথা বলছেন না? সম্প্রতি এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন মিঠাই-রানি। সৌমিতৃষা তো উলটো প্রশ্ন ছুঁড়ে দেন, ‘যদি কথা বন্ধও থাকে, আপনাদের কি সিনে কোনও সমস্যা হচ্ছে?’ বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন আছে, কাজের জীবনও আছে। দুটো তো সম্পূর্ণ আলাদা। যদি আমাদের ব্যক্তিগত জীবনে কোনও সমস্যাও হয়, আর সেটা কাজের জায়গায় না পরে তাহলে কারওরই কোনও সমস্যা হওয়া উচিত নয়। কাজে অন্তত প্রভাব পড়বে না।’

দর্শক যাদেরকে পছন্দ করে তাদের বিষয়ে সমস্ত রকম তথ্য জানতে সবসময়ই উদগ্রীব হয়ে থাকে। মিঠাই এবং সিদ্ধার্থের জুটি প্রথম থেকেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে বললে ভুল হবে না। দুষ্টু মিষ্টি মিঠাই রানীর সাথে উচ্ছে বাবুকে দর্শকরা ভীষণভাবে আপন করে নিয়েছেন। ফলে তাদের মধ্যে কোন ঝামেলা হলে বেশ কষ্টই পান দর্শক মহল। তাই তারা সবসময় উৎসুক থাকেন তাদের মধ্যেকার সম্পর্ক কেমন আছে তা জানার জন্য।
কিন্তু এদিন দিদি নাম্বার ওয়ানে মিঠাই এবং সিদ্ধার্থ কে একসাথে দেখা গেল একসাথে গলা মেলাতে। এই দৃশ্য দেখে বেশ আনন্দিত মিঠাই ধারাবাহিকের ভক্তরা। এখন ভক্তদের মধ্যে থেকে প্রশ্ন উঠছে তবে কি সিদ্ধার্থের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে নিল মিঠাই রানী? নাকি টেলিভিশনের পর্দায় ক্যামেরার সামনে ঠিক মিঠাইয়ের মত অভিনয় করে চলেছেন দুজনে? তবে আশা করা যাচ্ছে ধারাবাহিকের শেষ বেলায় আর কোন মান অভিমান রাখবেন না তারা। তাদের একসাথে গাওয়া গান তাদের একসাথে গলা মেলানো দর্শকদেরকে সেই ইঙ্গিতই দিচ্ছে।

