ধারাবাহিক শেষ হতেই অসুস্থ মিত্তির বাড়ি ধারাবাহিকের নায়িকা! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেত্রী!

বছরের মাঝপথে আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীর জীবনে নেমে এলো বিপর্যয়। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় অভিনেত্রীর জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।
দুর্ঘটনা ঘটেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ির নায়িকার সঙ্গে। অভিনেত্রীর সাথে এত বড় দুর্ঘটনা ঘটবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী, যার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে চিকিৎসার অধীনে রয়েছেন নায়িকা।
এর আগেও একবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। ফের আবারো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিছুদিন আগে শেষ করেছেন মিত্তির বাড়ি ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকটি শেষ হতে না হতেই দুঃসংবাদ শোনা গেলো। ভাল নেই অভিনেত্রী। অভিনেত্রীর অসুস্থতার কথা জানতে পেরে সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
পেটে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। স্যালাইন চলছে। শরীর অত্যন্ত দুর্বল। চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর শরীরের যা অবস্থা, তাতে এখন স্যালাইন চলবে। হাসপাতাল থেকে এখনই ছুটি পাওয়ার প্রশ্ন নেই। যদিও অভিনেত্রী বুঝতে পারছেন না, কী কারণে তার পেটে সংক্রমণ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ ‘কান্না থামানোর জন্য উপুড় করে শুইয়ে মারধর!’- কাঞ্চন-শ্রীময়ীর অনুপস্থিতিতে কৃষভির উপর অত্যাচার! সন্তানের আয়ার উপর গুরুতর অভিযোগ আনলেন তারকা দম্পতি!
হাসপাতালে ভর্তি ছোটপর্দার চেনামুখ মধুরিমা চক্রবর্তী। পেটের সংক্রমণের পাশাপাশি তিনি হৃদ্যন্ত্রের সমস্যাতেও ভুগছেন। হাসপাতালে ভর্তির সময় সংক্রমণের পাশাপাশি তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাতেও কষ্ট পাচ্ছিলেন। ওই হাসপাতালেই মধুরিমাকে এক হৃদ্রোগ বিশেষজ্ঞ দেখছেন। দুই ধরনের শারীরিক সমস্যায় অভিনেত্রী একেবারে ভেঙে পড়েছেন। তাই এখন কিছুদিন চিকিৎসার অধীনেই থাকতে হবে অভিনেত্রীকে।

