মিঠিকে স্বাভাবিক জীবনে ফেরাতে নতুনের দোরগোড়ায় কমলিনী! সাহায্য করতে গিয়ে মিঠির জীবনে বিপদ ডেকে আনলো নতুন!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। প্লুটোর চলে যাবার জন্য মিঠিও নিজেকেই দোষারোপ করছে। সে যদি একটু জোর করত তাকে সাহস দিত বা তাকে ভুল না বুঝে তারপর চিৎকার না করতো হয়তো আজ প্লুটো বেঁচে থাকতো। কিন্তু সেটা করতে পারেনি মিঠি। তাই জন্য প্লুটোর চলে যাওয়ার মিঠি নিজেকে দায়ী করছে। আর বারবার বলছে তার জীবনে আর কিছু হবে না সে আর কিছু করতে পারবে না। এদিকে অনন্যা বার বার পুলিশ কেস করা কথা বলছে।

মিঠি কোনোভাবে স্বাভাবিক জীবনে ফিরতেই চাইছে না। সে আর কোন কিছু করার ক্ষমতাই নেই বারবার একই কথা বলছে কিন্তু কমলিনী মিঠিকে বোঝাতে থাকে। তাকে বিদেশ গিয়ে পড়াশোনা করতে হবে, কারণ প্লুটো চাইতো মিঠি অনেক বড় হোক অনেক দূর পড়াশোনা করুক। কমলিনী আফসোস করছে যদি অনন্যার বিরুদ্ধে গিয়ে প্লুটোকে সে নিয়ে আসতে পারতো তাহলে হয়তো আজ প্লুটো মারা যেত না।

প্লুটো বরাবরই চাপা স্বভাবের ছেলে। কখনোই কোন কথা বলে না। মিঠির সাথেই সে মনের কথা ভাগ করত, কিন্তু নিজের খারাপ লাগার কথা কখনো মুখ ফুটে বলতে পারত না। প্লুটো কষ্টে আছে জেনেও মিঠি জোর করে তার সাথে দূরত্ব তৈরি করেছিল প্লুটোর মায়ের জন্য। কারণ বহুবার প্লুটোর মা মিঠিকে অপমান করেছে নানান রকম ভাবে। নিজের মেয়েকে তো এই অবস্থায় আর চোখে দেখতে পারছেনা কমলিনী। তাই কমলিনী বলে কয়েক দিনের জন্য দূরে কোথাও গিয়ে তারা ঘুরে আসলে মিঠির মন ভালো থাকবে। কিন্তু মিঠি কোথাও বেরোতে চায় না।

আরও পড়ুনঃ দাদা বৌদির ফাঁদে পড়ে বদলে গেল মিঠি! সবার সামনে কমলীনিকে স্বার্থপরের তকমা দিল সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

পরের দিন কমলিনী দেখা করে নতুনের সাথে। নতুনকে জানায় মিঠি কিভাবে ভেঙে পড়েছে। নিজেকে গুটিয়ে নিচ্ছে সবকিছু থেকে। তাই মিঠিকে এই অবস্থা থেকে বের করতেই হবে। ওদিকে নতুনদের বাড়ির অবস্থাও ভালো নয়। তার দাদা একেবারে ভেঙে পড়েছে, অনন্যা ও দিনরাত কান্নাকাটি করছে। নতুনের মনের অবস্থাও ভালো নয়। প্লুটো তার সাথে সব কথা শেয়ার করত, কিন্তু অনন্যার জন্য তার সাথে দূরত্ব তৈরি হয়েছিল। তাই জন্য শেষের দিকে নতুন নিজেই প্লুটোর সাথে দূরত্ব তৈরি করেছিল। সেখানে নতুনের গাফিলতি আছে। এরপরেই নতুন বলে মিঠিকে যদি একজন সাইকোলজিস্ট এর কাছে নিয়ে যাওয়া হয় তাহলে খুব ভালো হয়। মিটিলকে অনেকদিন ধরেই মিঠি চেনে সেক্ষেত্রে যদি একদম অচেনা কারোর কাছে নিয়ে যাওয়া হয় তাহলে মিঠি তার মনের কথা বলতে পারবে। নতুন কমলিনীকে সব রকম ভাবে সাহায্য করবে বলে জানায়। কিন্তু তার আগে সামনে কমলিনীর অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে নতুন। যদিও কমলিনী মেয়ের এই অবস্থার জন্য কোথাও যেতে চায় না। কিন্তু নতুন তাও জোর করতে থাকে, দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button