‘আমি কুকুরের থেকেও অধম…’- অভিনয় জীবনে পা রাখতেই ভয়ংকর অভিজ্ঞতা! কুকুরের সঙ্গে নিজের তুলনা টানলেন রুদ্রনীল ঘোষ!

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনেতার নাম মন্তব্যের জন্যই বেশিরভাগ সময়ে ট্রোল সমালোচনার মুখে পড়ে থাকেন অভিনেতা। তার অভিনয় জীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে, তার থেকেও বেশি তারা রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড নিয়ে চর্চা হয়ে থাকে।

মাঝেমধ্যেই তিনি এমন সব বেফাঁস মন্তব্য করে বসেন যার জন্য নেটিজেনরা একেবারে সমালোচনা করে ধুয়ে দেন তাকে। রাজনীতির ময়দানে বারবার রং বদলেছেন রুদ্রনীল। তবে অভিনয় জগতে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যখন যেই চরিত্রে অভিনয় করেছেন দর্শকের মন জিতে নিয়েছেন। তাই অভিনেতা রুদ্রনীলকে প্রত্যেকেই সম্মান করেন।

আর এই নাম পরিচিতি পাওয়ার জন্য এক সময় অনেক স্ট্রাগল করতে হয়েছে অভিনেতাকে। এমন সব চরিত্রে অভিনয় করতে হয়েছে যা হয়তো তার প্রাপ্য ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমস্ত ঘটনার কথা ভাগ করেছেন অভিনেতা। অভিনেতা জানিয়েছেন একসময় এমনও গিয়েছে যখন তার অভিনয়ের থেকে একটা কুকুরের অভিনয়ের পারিশ্রমিক বেশি ছিল।

একটি পডকাস্টে রুদ্রনীল এই প্রসঙ্গে বলেন, ‘প্রচুর স্ট্রাগল আছে। একটা সময় কাঞ্চন সেলুনে চুল কাটার কাজ করত। আমি মাছের ওষুধ বিক্রি করতাম। আমার প্রথম কলকাতা দেখা ওই কারণেই। তার আগে হাওড়া থেকে কাজ করতে আসতাম। সেই সময় দ্বিতীয় হুগলী সেতু, নবান্ন এই সব সবে তৈরি হয়েছে। তখন দ্বিতীয় হুগলী সেতু দিয়ে কেবল বড়লোকদের প্রাইভেট গাড়ি আসার অনুমতি ছিল। সেই সময় আমার ট্যাক্সিতে ওঠার টাকাও ছিল না।’

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত হীরক জয়ন্তী ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দোপাধ্যায়!

অভিনেতা আরও বলেন, আমি অভিনয় করে পেয়েছিলাম ১৫০ টাকা। সেই সময় একটি অ্যালসেসিয়ান কুকুর আমার সঙ্গে কাজ করেছিল। তার মালিককে দেখি ৭০০ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। সেই সময় আমার সঙ্গে আর এক অভিনেতাও ছিলেন তিনি আমাকে বলেছিলেন, ‘আমরা কি কুকুরের অধম? দেখ কুকুরের পেমেন্ট বেশি।’ হ্যাঁ, কষ্ট হত। এটা নিয়ম। তারপর ভাঙতে হয়েছে। তারপর ইন্ডাস্ট্রির নিয়ম ছিল ফর্সা না হলে অভিনেতা নয়। ফর্সা এবং লম্বা হলে দারুণ অভিনেতা।’ যদিও বর্তমানে অভিনেতা একের পর এক ছবিতে দারুণ অভিনয় করে একেবারে সকলের মুখে যোগ্য জবাব দিচ্ছেন। ১০ বছর আগের ধূমকেতু কিছুদিন আগে মুক্তি পেয়েছে। সেখানেও তার অভিনয় দুর্দান্ত। সকলের চোখেই জল এনে দিয়েছে তার চরিত্রটি।

Back to top button