‘পরিচালকদের অফার অনেকেই গ্রহণ করে, তাই কাজে সুযোগ পায়…’ ‘পিঙ্কি ওশকে কাঞ্চনের থেকে দূরে করে দিয়েছে!’ অকপটে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ!

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সাথে বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে সমালোচনা, কটাক্ষ, এখন এগুলো শ্রীময়ী কাঞ্চনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।

কাঞ্চন তো বহু বছর ধরে বড় পর্দায় দাপিয়ে কাজ করছেন। অন্যদিকে ছোট পর্দার মাধ্যমে শ্রীময়ীকেও দর্শক বেশ ভালোমতো চেনেন। টেলিভিশনের একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কৃষ্ণকলি ধারাবাহিকের পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই স্টার জলসার বুলেট সরোজিনী ধারাবাহিকে দেখা গিয়েছিল বহু বছর পর। কিন্তু ধারাবাহিক শুরুর কয়েকদিন যেতে না যেতেই ধারাবাহিক থেকে বিদায় নেন তিনি।

এবারে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ঘটে যাওয়া নানান ঘটনার কথা তুলে ধরেছেন শ্রীময়ী। কাস্টিং কাউচ থেকে শুরু করে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী সবকিছু নিয়ে অকপটে খোলাখুলি আলোচনায় ধরা দিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকার অভিনেত্রীকে প্রথমেই জিজ্ঞাসা করা হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেয়েরা কতটা সুরক্ষিত।

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী সরাসরি জবাব দেয়, ‘কাস্টিং কাউচের শিকার কোনদিনও আমাকে হতে হয়নি। কারণ আমি মনে করি তুমি যদি অফারটা গ্রহণ করো তাহলেই সামনের পরিচালক প্রযোজকরা সুযোগ পাবে। কিন্তু তুমি যদি তাদের অফার ফিরিয়ে দাও, তাহলে কেউ কোনদিনও সাহস পাবে না। তাছাড়াও এখানে সবাই ব্যবসা করতে এসেছে। যদি কেউ তোমাকে অন্যরকম সুযোগ-সুবিধাও দেয় তোমার খেয়াল রাখে তাহলেও তুমি যদি তাকে ভালো অভিনয় করে দর্শক এনে দিতে না পারো তাহলে একবার দুবার তিনবার তোমাকে সুযোগ দেবে কিন্তু তারপরে আর তোমাকে তার দরকার পড়বে না।’

এর আগে বহু অভিনেতা অভিনেত্রী এই কাস্টিং কাউচের শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আবার অনেকেই শ্রীময়ীর মত জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে কেউ কাস্টিং কাউচের শিকার হয় না। সবটাই নিজেদের ইচ্ছের মতো হয়। সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় কাঞ্চনের সাথে তার প্রথম পক্ষের স্ত্রী পিঙ্কি এবং ওশ-এর যোগাযোগ আছে কিনা।

আরও পড়ুনঃ মা’রণ রোগ ক্যা’ন্সারকে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী! জি বাংলার আসন্ন ধারাবাহিকে পাপিয়া সেন!

শ্রীময়ী স্পষ্টভাবে সাক্ষাৎকারে জবাব দেন, ‘না ওশের সাথে কাঞ্চনের কোন যোগাযোগ নেই। বিচ্ছেদের পর থেকেই রাস্তা আলাদা হয়ে গিয়েছে। আমারও ওশ বা পিঙ্কির সাথে কখনোই আলাপ ছিল না। কাঞ্চনের স্ত্রী হিসেবে পিঙ্কিকে চিনতাম আমি। কিন্তু কাঞ্চন খুব করে চেয়েছিল ওশের দায়িত্ব নিতে, তার সঙ্গে যেন যোগাযোগ থাকে। কিন্তু আমি আমার সন্তানকে যেভাবে মানুষ করব সেভাবেই তো আমার সন্তান মানুষ হবে। ওশ এখন নাবালক। ওর মা যেভাবে ওকে মানুষ করবে সেভাবেই চলবে। সেজন্য কাঞ্চনের সাথে কোন রকম যোগাযোগ রাখতে দেওয়া হয় না ওশকে।’ যদিও বর্তমানে কাঞ্চনের দ্বিতীয় সন্তান হয়েছে। শ্রীময়ী এবং কাঞ্চনের কন্যা সন্তান কৃষভিকে নিয়ে এখন ব্যস্ত রয়েছেন দুজনে।

Back to top button