লাভ হলো না জনপ্রিয় জুটি ফিরিয়ে তাই এবার ‘কৃষ্ণকলি’র খলনায়ক ‘বাংলা মিডিয়ামে’! টিআরপি টানতে কৃষ্ণকলির কাস্টকে নকল করার অভিযোগ বাংলা মিডিয়ামের বিরুদ্ধে

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।

বাংলা মিডিয়াম গল্পের নায়িকা বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষিকা হয়েছেন। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের উপস্থিত বুদ্ধির জেরে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। যা ধারাবাহিকটিকে এবং গল্পের নায়িকা কে দর্শকমহলে বেশ জনপ্রিয় করে তোলে।

বর্তমানে বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়ক বিকি আস্তে আস্তে ভালবাসতে শুরু করেছে তার বাংলা মিডিয়াম কে। কিন্তু সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে যেটা দেখে বেশ ভয় পেয়েছেন দর্শকরা। এই প্রোমোটিতে দেখানো হয়েছে বিকি এবং তার স্ত্রী বিদেশে বার্থডে সেলিব্রেট করতে আসে। কিন্তু সেখানে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে গল্পের নায়িকা। এবং পাগলের মত তাকে খুঁজছে বিকি।

কিন্তু বর্তমানে টিআরপি তলানিতে ঠেকায় কৃষ্ণকলি ধারাবাহিকের প্লটকেই হুবহু ছেপে দিচ্ছে ধারাবাহিক নির্মাতারা। জানিয়ে বেশ ট্রল হচ্ছে দর্শক মহলে। কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিল অর্থাৎ গল্পের নায়কের মেজ ভাই প্রথমে ভালো চরিত্রে অভিনয় করলেও পরে সে নেগেটিভ চরিত্রে পরিবর্তিত হয়। আর বর্তমানে বাংলা মিডিয়ামেও সেই একই ঘটনা দেখা যাচ্ছে।

new actor in bangla medium

এতোটুকু অমিল হতে দেয়নি নির্মাতারা। বিক্রমের সৎ ভাই বিবান যে পূর্বে কৃষ্ণকলি তে নিখিলের মেজ ভাই হয়েছিল ঠিক একইভাবে ধীরে ধীরে খারাপ চরিত্রের দিকে পদার্পণ করছে সেও। আগে দিবেন পজিটিভ চরিত্রের অভিনয় করছিলেন কিন্তু বর্তমানে তাকে আর পজেটিভ বলে মনে করছেন না দর্শকরা। অর্থাৎ টিআরপি বাড়ানোর জন্য আগের হিট ধারাবাহিককেই হুবহু কপি করা হচ্ছে বাংলা মিডিয়ামে। এভাবে কি আদৌ বাড়বে বাংলা মিডিয়ামের টিআরপি? কি বলছেন দর্শকমহল?

Back to top button