পারুলের জীবনে কাঁটা হয়ে বিঁধতে চলেছে টগর! লোভী বর পালিয়ে যাওয়ায় মল্লারের গলায় ঝুলে পড়লো সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে পারুলের বোন টগর বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। যে করেই হোক তাকে বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে করতেই হবে। দিদিকে হিংসে করে সেও এখন বড়লোক বাড়ির বউ হতে চায়। তাই জন্য সে বাড়ি থেকে পালিয়ে যায়। বোনের পালিয়ে যাবার খবর শুনতে পেয়ে পারুল ছুটে ছুটে গ্রামে আসে।
+
পারুল এসেই বোনকে খুঁজে বের করে। এদিকে রতনের সাথেই বিয়ে করবে টগর। কিন্তু রতনের বাড়ির লোক দামি বাইক পণ হিসেবে চেয়েছে। যা দেওয়ার ক্ষমতা নেই পারুলের বাবার। এদিকে পারুল কথা দিয়েছে সে টগরের সাথে ওই ছেলের বিয়ে দেবে আর বাইকও কিনে দেবে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো।
আরও পড়ুনঃ ‘আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে…’- নাম উল্লেখ না করেই সোশ্যাল মিডিয়া পোস্ট! সরাসরি আক্রমণ করলেন জিতুর! কাকে ইঙ্গিত করলেন অভিনেতা?
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পারুলের বোনের বিয়ের আয়োজন হচ্ছে এদিকে বিয়ের মন্ডপে বাইক না পেয়ে বিয়েতে বাধা দেয় রতন। তখনই তার সামনে বাইক নিয়ে এসে হাজির করে পারুল, কিন্তু রতন বাইক নেবার আগে পারুল সেই বাইকের চাবি কেড়ে নেয় এবং স্পষ্ট জানিয়ে দেয় যেই ছেলে পণের জন্য তার বোনকে বিয়ে করছে তার সাথে কিছুতে নিজের বোনের বিয়ে দেবে না। বিয়ের মন্ডপে অপমানিত হয়ে রতন বিয়ে ভেঙে চলে যায়। আর তার জন্য টগর গলায় দড়ি দিতে যায়। বোনকে বাঁচাতে গিয়ে তার শর্তে রাজি হতে হয় পারুলকে। টগর শর্ত দেয় তার সঙ্গে মল্লারের বিয়ে দিতে হবে। দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

