মেহেন্দি ভালো হয়ে কৌশিকী মুখার্জী বদলে যাচ্ছে! কেন জগদ্ধাত্রীর বিরুদ্ধে কথা বলছে কৌশিকী? দর্শকদের চোখে খলনায়িকায় পরিণত হচ্ছে সে! জগদ্ধাত্রী ধারাবাহিকে নয়া মোড়

একটি ধারাবাহিকের গল্প ফুটিয়ে তুলতে শুধুই মেন্ রোলগুলোকে ভালো হতে হয়, তা নয়, পাশাপাশি পার্শ্বচরিত্রদেরও অভিনয় নিখুঁত হওয়া প্রয়োজন। তাই ধারাবাহিক তখনই জনপ্রিয় হওয়ার জন্য সকলকে সমান প্রয়োজন। ধারাবাহিকের পার্শ্বচরিত্রগুলো দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছে বলেই দর্শকদের মনে জায়গা করে নিতে পারে। এরূপ বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রূপসা চক্রবর্তী।

জগদ্ধাত্রী ধারাবাহিকে রুপসার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক মহল। তার সাহসী মনোভাব, জগদ্ধাত্রী পাশে এসে দাঁড়ানো, সমস্ত সত্যিটা সবসময় সবার সামনে টেনে বের করে আনা দোষীদের শাস্তি দেওয়া সবকিছুতেই বেশ পছন্দ করছিল দর্শকরা তাকে। একসময় জগদ্ধাত্রী রুপোর হওয়া অন্যায় অবিচারের অনেক প্রতিরোধ করেছে রুপসা। তবে আজ হঠাৎ কি হল এই অভিনেত্রীর।

বর্তমানে রুপসা সম্পূর্ণভাবে বদলে গেছে বলাই বাহুল্য। যার অসাধারণ চরিত্রে এতদিন মানুষ মেতে থাকতো তাকেই আজ সহ্য করতে পারছে না ভক্তরা। আজ রুপসা দাড়াচ্ছে উৎসবের পাশে। উৎসবকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে সে। অপরদিকে নানা বিষয় দোষারোপ করে চলেছে জগদ্ধাত্রীকে কিন্তু একসময় সেই রূপসায়ী জগদ্ধাত্রীকে বাঁচাতে সবার আগে ছুটে এসেছিল। হঠাৎ তার মধ্যে এমন বদলের কারণ বুঝতে পারছে না দর্শকরা।

অন্যদিকে মেহেন্দি চরিত্রটিকে বরাবরই নেগেটিভ ভাবে দেখানো হলো বর্তমানে ধীরে ধীরে মূল স্রোতে ফিরছে সে। যারা নিয়মিত ধারাবাহিক দেখেন তারা জানবেন মেহেন্দি হল জগদ্ধাত্রীর সৎ বোন। দেখাশোনা করেই জগদ্ধাত্রির পূর্বপ্রেমিক উৎসবের সাথে বিয়ে দেওয়া হয় মেহেন্দির। প্রথম থেকেই মেহেন্দি পছন্দ করত না জগদ্ধাত্রীকে। আর উৎসবকে বিয়ে করার পর তার অপছন্দের তালিকায় জুড়ে ছিল নতুন কারণ। কথায় কথায় জগদ্ধাত্রীকে ছোট করা তাকে কথা শোনানো ভুল প্রমাণ করা মিথ্যাবাদী প্রমাণ করা এই সমস্ত কিছুতেই দু পা এগিয়ে থাকত তার সৎ বোন মেহেন্দি।

বর্তমানে উৎসবের সমস্ত কেলোর কীর্তি ফাঁস হয়ে যাওয়ার পর নিজের ভুল বুঝতে পারছে মেহেন্দি। এখন সে নিজের সৎ দিদিকে একটু হলেও ভরসা করতে পারছে। বুঝতে পারছে যে জগদ্ধাত্রী ভুল ছিল না। বরং এতদিন চোখে কাপড় বেড়েছিল মেহেন্দি নিজেই যার মাসুল তাকে গুনতে হচ্ছে আজ। আস্তে আস্তে পজিটিভ চরিত্রে ফিরছে মেহেন্দি। আর নেগেটিভ চরিত্রে চলে যাচ্ছে জগদ্ধাত্রী পাশে থাকার রুপসা।

Back to top button