‘কোয়েলকে আমি ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছিলাম, টাকার সংখ্যাটা…’ কেন হঠাৎ কোয়েল মল্লিককে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলেন দেব?

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে যে সমস্ত জুটিগুলি দর্শকদের কাছে আজও জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম একটি হলো দেব-কোয়েলের (Dev-Koyel) জুটি। যারা ৯০ দশকের শেষ দিকে জন্মেছে বা ২০০০ সালের শুরুর দিকে জন্মেছে তাদের ছোটবেলাটা দেব কোয়েলের এই দুটি সাথে ভীষণভাবে জড়িত। দেব এবং কোয়েলের অভিনীত সিনেমা, সিনেমার গান দেখতে দেখতে বড় হয়েছে তারা। তাই প্রত্যেকের কাছে এই জুটি একটা ইমোশন।
বেশ কয়েক বছর হল দেব কোয়েলকে একসঙ্গে জুটি বেঁধে দেখা যায়নি পর্দায়। প্রেমের কাহিনী, মন মানে না, পাগলু, হিরোগিরি, পাগলু টু, রংবাজের মত একাধিক ছবিতে দুজনে জুটি বেঁধে অভিনয় করেছে। বিভিন্ন সাক্ষাৎকারেও তাদের একসঙ্গে বহুবার দেখেছেন দর্শক। তাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক প্রত্যেকেই সেই কথা জানেন।
কিন্তু এবারে দেব এবং কোয়েলের মধ্যে কার এক অজানা ঘটনা সামনে এসেছে যা কেউ জানতো না এর আগে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন তিনি একসময় কোয়েলকে ব্লাঙ্ক চেক লিখে দিয়েছিলেন। কিন্তু কেন? কিসের দরকার পড়েছিল অভিনেত্রীর সেই চেকের? সেই নিয়ে দর্শকের মনে উঠেছে প্রশ্ন।
আমাদের প্রত্যেকের কাছে জিৎ-কোয়েলের জুটি যেমন জনপ্রিয় তেমনই দেব-কোয়েলের জুটিও ঠিক ততটাই জনপ্রিয়। দেবের সাথে বরাবর কোয়েলের বেশ ভালো সম্পর্ক। যেকটা ছবিতে তারা অভিনয় করেছে সেই সব কটি ছবি আজও সুপারহিট। এমনকি ছবির গানগুলো দর্শক আজও ভুলতে পারেনি। কিন্তু হঠাৎ করে কোয়েলকে কেন ব্লাঙ্ক চেক লিখে দিয়েছিলেন সেই প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছে? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আসল ঘটনার কথা জানিয়েছেন দেব।
আরও পড়ুনঃ শিরিনের হাত ধরে টানাটানি করছে রায়ান? সেই দেখে বেজায় চোটলো পিসিমণি!
দেব জানান, ‘কোয়েলকে আমি গল্পটা পড়ে শোনালাম। আমি এবং কোয়েল খুব ভালো বন্ধু তাই আমি কখনো জানতেও চাইনি গল্পটা তার কেমন লেগেছিল। এরপর কোয়েলের পারিশ্রমিক দেওয়ার পালা। কিন্তু কোয়েলকে আমি কি পারিশ্রমিক দেব সেটাই বুঝতে না। তাই একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে লিখে আমি কোয়েলকে দিয়েছিলাম। আজ পর্যন্ত সেই চেক ডিপোজিট হয়নি। এটাই আমার আর কোয়েলের বন্ধুত্ব।’ অর্থাৎ অভিনেতার কথা শুনেই বোঝা গেল কোন একটি ছবি করতে গিয়ে দেব কোয়েলকে পারিশ্রমিক দিতে গিয়ে সে ব্লাঙ্ক চেক দিয়েছিলেন।

