শিরিনের হাত ধরে টানাটানি করছে রায়ান? সেই দেখে বেজায় চোটলো পিসিমণি!

পরিণীতা (Parineeta) ধারাবাহিকের সেটে প্রত্যাশিত কান্ড। বর্তমানে বাংলা বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হয়েছে ধারাবাহিকগুলি (Bengali Serial)। আর এই ধারাবাহিকগুলির মধ্যে বর্তমানে যে ধারাবাহিকগুলি হচ্ছে তার মধ্যে পরিণীতা অন্যতম। দর্শকদের অত্যন্ত পছন্দের ধারাবাহিক এই পরিণীতা। দীর্ঘদিন হলো এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায় (Bengali Television) চলছে। ধারাবাহিকটি শুরুর দিন থেকে আজ পর্যন্ত দর্শকদের মন জয় করে আসছে।

তবে এইবার ধারাবাহিকে সেটে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেললেন ধারাবাহিকের নায়ক অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং। নায়ক এমন একটা কাণ্ড ঘটাবেন সেটা কেউই বুঝতে পারেনি। উদয়ের কান্ড দেখে রীতিমতো অবাক সকলে, এমনকি ধারাবাহিকের সেটেও তৈরি হয়েছিল গন্ডগোল। উদয় দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। একের পর এক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি শুরুর দিকে। পরিণীতা তার প্রথম ধারাবাহিক যেখানে তিনি নায়ক হিসেবে ধরা দিয়েছে।

আর নিজের প্রথম লিড ক্যারেক্টার ধারাবাহিকেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। অভিনেতা তো বটেই মানুষ হিসেবেও উদয়কে সকলেই খুবই ভালোবাসেন। প্রাণখোলা, হাসিখুশি সবার সাথে মজা করতে ভালোবাসে উদয়। হয় কিন্তু সেই উদয় যে এমন একটা কান্ড ঘটিয়ে বসবে সেটা কেউ ভাবতে পারেনি। এবারে ধারাবাহিকের সেটে এমন কাণ্ড করলেন যা অবিশ্বাস্য। কি এমন করলেন অভিনেতা? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে। ধারাবাহিকের সেটে শুটিংয়ের ফাঁকে হঠাৎ করে শিরিন অর্থাৎ অভিনেত্রী সুরভীর হাত ধরে টানাটানি করছেন। তার কোন কথা না শুনে তার অনুমতি না নিয়ে এরকম অসভ্য আচরণ করেছেন উদয়।

কিন্তু হঠাৎ করে কেন এমনটা করলেন অভিনেতা? আর উদয় হাত ধরে টানাটানি করায় কেন অস্বস্তিতে পড়লেন সুরভী? অন্যদিকে সেই ঘটনার সময় সামনে হাজির ছিল ধারাবাহিকের আরেক অভিনেত্রী সৌমিলি। যাকে আমরা ধারাবাহিকে পিসিমণির চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। উদয় যখন সুরভীর হাত ধরে টানাটানি করছেন ঠিক সেই সময় এসে পিসিমণি বাধা দেয় উদয়কে। রেগে যান এই দৃশ্য দেখে, রীতিমতো ধমক দিয়ে ওঠেন উদয়কে। সহ অভিনেত্রীর ধমক খেয়ে অবশেষে সুরভীকে মুক্তি দেন উদয়।

আরও পড়ুনঃ মায়ের চাপে শেষ হয়ে গেল জল জানতো জীবন! রিল রিয়েল মিশে একাকার! লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প চিরসখা-তে ফুটে উঠছে বাস্তব ঘটনা!

কিন্তু হঠাৎ করে উদয় কেনই বা এরকম ব্যবহার করল সুরভীর সাথে? তবে আপনারা যদি ভেবে থাকেন ঘটনাটা খুব গুরুগম্ভীর কিছু তা একেবারেই নয় ঘটনাটা নেহাতই মজার ছলে ঘটেছে। শুটিং সেটে উদয়কে এরকম মাঝেমধ্যেই মজা করতে দেখা যায়। সহ অভিনেতা, অভিনেত্রীদের সাথে প্র্যাংক করা তাদেরকে জ্বালানো এসব অদ্ভুত কাজ এর আগেও পরিণীতা ধারাবাহিকের সেটের নানান মুহূর্তের ভিডিও আমরা দেখেছি।

https://fb.watch/BDXMd7bFWe/

 

Back to top button