মায়ের চাপে শেষ হয়ে গেল জল জানতো জীবন! রিল রিয়েল মিশে একাকার! লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প চিরসখা-তে ফুটে উঠছে বাস্তব ঘটনা!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার রসদ। আর এই ধারাবাহিকগুলি দেখার জন্য বাংলা বিনোদন জগতে একাধিক জনপ্রিয় চ্যানেল রয়েছে। স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla), কালারস বাংলার মতো একাধিক চ্যানেলে বিভিন্ন ধরনের একাধিক বাংলা ধারাবাহিক সম্প্রচারিত হয়।
আর সেই জনপ্রিয় কিছু বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো স্টার জলসার চিরসখা। লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে এই ধারাবাহিকটি দর্শকের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে। প্রতিদিন রাত নটায় টিভির পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে নতুন নতুন টুইস্ট।
তবে ধারাবাহিকে বর্তমানে একেবারে বাস্তবের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আজকের পর্বেই যেমন দেখানো হয়েছিল নিজের ভালোবাসার মানুষ মিঠিকে না পেয়ে বিয়ের দিনই আত্মহত্যা করে প্লুটো। কমলিনীর মেয়ে মিঠি এবং নতুন এর ভাইপো প্লুটোর অনেক বছরের একটি সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু মিঠির মামী এবং প্লুটোর মা মিলে তাকে বাধ্য করে মৌয়ের সাথে সম্পর্কের আসার জন্য। যার কারনে মিঠি এবং প্লুটোর মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। তারপরই প্লুটোর মা এবং মৌয়ের মা মিলে মৌ এবং প্লুটোর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। প্লুটো যদিও এই বিয়েটা মন থেকে করতে চায় না, কারণ সে এখনো মিঠিকে ভালবাসে।
পরিস্থিতির শিকার হয়ে প্লুটোর কোন কিছুই করার ছিল না। সে একেবারে হেরে যাওয়া একটা মানুষ হয়ে দাঁড়িয়েছিল শেষে। মিঠিও ভুল বুঝেছিল তাকে এবং না চাইতে অনেক কথা শুনিয়েছে মিঠি। যদিও প্লুটো বা মিঠির হাতে কোন কিছুই ছিল না। কিন্তু তাও ছেলের অমতে গিয়ে প্লুটোর মা এবং মৌয়ের মা তাদের দুজনের বিয়ে ঠিক করে। আর সেই বিয়ে যাতে না করতে হয় তাই জন্যই প্লুটো বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। বর্তমানে এই ধরনের ঘটনা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। বাবা-মায়ের সিদ্ধান্তের চাপে পড়ে ছেলে মেয়েরা নিজেদের ইচ্ছে গুলো বিসর্জন দিচ্ছে। কেউ কেউ বাবা মায়ের সিদ্ধান্তগুলো দাঁতে দাঁত চেপে মেনে নিয়ে এগিয়ে যাচ্ছে। আবার কেউ মেনে নাতে না পেরে হেরে যাচ্ছে জীবন যুদ্ধে।
আরও পড়ুনঃ’র’ক্ত কথা বলে, তোর মেয়েকে দেখলাম আজ…’ শাশ্বত চট্টোপাধ্যায়কে ফোন করে কি এমন বললেন খরাজ মুখোপাধ্যায়? চমকে গেলেন অভিনেতা!
লীনা গঙ্গোপাধ্যায় নিজের ধারাবাহিকে বরাবরই বাস্তবের বিভিন্ন ঘটনা তুলে ধরে থাকেন। এক্ষেত্রে তেমনটাই দেখিয়েছেন লেখিকা। মায়ের জেদের শিকার হয়ে মায়ের সিদ্ধান্ত মানতে গিয়েই নিজের জীবন শেষ করে দিল প্লুটো। খবরের কাগজ, নিউজ চ্যানেল খুললেই এখন এই ধরনের ঘটনাগুলি প্রায়শই দেখতে পাই আমরা। আর চিরসখা ধারাবাহিকে সেই বাস্তবের ঘটনাই ফুটিয়ে তোলা হচ্ছে। দর্শক তো ভীষণভাবে রিল এবং রিয়েল লাইফ মেলাতে পারছেন এই ধারাবাহিকের মাধ্যমে। বর্তমানে জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের পর্ব। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বগুলিতে।aq

