‘কালো আলতা পরলে আরও ভালো লাগবে, ঠিক যেনো অলক্ষ্মী!’- নীল আলতা পরে নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেত্রী মনামী ঘোষ

টলিউড (Tollywood) অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি। অভিনয় যাত্রাটা ছোট পর্দা দিয়ে শুরু হলেও বর্তমানে রূপালী পর্দায় চুটিয়ে কাজ করছেন মনামী। শুধুমাত্র অভিনয় নয়, নিজের নাচের পারদর্শিতার জন্যও দর্শকমহলে বিপুল জনপ্রিয় মনামী।
বর্তমানে তার বয়স ৪০ ছুঁই ছুঁই। কিন্তু এখনো অব্দি তার গ্ল্যামার এতটুকু কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। এছাড়া মনামী নিজের ফ্যাশন সেন্সের কারণে সব সময় চর্চায় থাকেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে দাঁড়ান তিনি। মাঝে মধ্যেই তার পোশাক দেখে নেটিজেনরা ট্রোল করে থাকেন। অনেকেই অভিনেত্রীকে আবার বাংলার উরফি জাভেদ বলেন।
সম্প্রতি আবারও নিজের অদ্ভুত ফ্যাশনের কারণে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন অভিনেত্রী। গত মঙ্গলবার নিজের মিউজিক সংস্থা লঞ্চ করলেন অভিনেত্রী। যার নামকরণও করেছেন নিজের নামের আদ্যাক্ষরে- ‘এম মিউজিক’। সেই অনুষ্ঠানেই নীল রঙের আলতা পরে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ওইদিকে অভিনেত্রীর পরনে ছিল সাদা কাঞ্জিভরম শাড়ি ও ব্লাউজ। কপালে নীল টিপ। হাতে নীল আলতা, নীল চুড়ি। গলায় আঁকা তিনটি নীল রঙের বিন্দু।
নীল রঙের আলতা পড়ার কারণ হিসেবে মনামী বললেন, ‘যাঁরা লাল আলতায় সাজেন, তাঁদের বলি, সামনের কয়েক দিন নীল আলতায় সাজতে পারেন। কেন, সেই কারণটা এখনই বলব না। তবে এর সঙ্গে এই পুজোতে আমি যে মিউজিক ভিডিয়ো আনছি, তার সম্পর্ক রয়েছে।’ আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ফের ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।
একজন লিখেছেন, ‘পেত্নীটা নিজে যতই নীল আলতা পরে মানুষকে মোটিভেট করার চেষ্টা করুক না কেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই নীল আলতা পরবে না। আলতা রাঙা পা বলতে লাল রং কেই বোঝায়।’ অন্য আরেকজন লিখেছেন, ‘চুন আর কালি দিয়ে মেকআপ করলে আরও বেশি সুন্দর লাগবে’। কেউ বলেছেন, ‘মানে এদের ভাইরাল হওয়ার জন্য কোনদিন না এটা বলে সূর্য পশ্চিম থেকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায় কিছু একটা করলেই হলো।’ একজন তো বলেছেন, ‘কালো আলতা পড়লে আরও ভালো লাগবে, ঠিক যেনো অলক্ষ্মী।’ শেষে একজন বলেছেন, ‘লাল শক্তির প্রতীক। লাল শাড়ী,লাল সিঁদুর, লাল চুরি,লাল আলতা,লাল টিপ এগুলো বাঙালির ইমোশন। লাল রঙের তুলনা হয়না।’
আরও পড়ুনঃ ছেলের মৃ’ত্যুতেও কমলো না দম্ভ! ছেলের নিথর দেহ কোলে নিয়েই অন্যকে দোষারোপ করতে ব্যস্ত অনন্যা!
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

