অভিরূপের বাড়িতে গিয়েই ফুলকির হাতে এলো মোক্ষম প্রমাণ! সাপের ভয় দেখিয়েই হবে আসল রহস্যের সমাধান! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

দর্শক মহলে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। প্রথম দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের ভীষণ পছন্দের। ধারাবাহিকের গল্পে থাকে নিত্য নতুন টুইস্ট এবং চমক। যেমন বর্তমানে এপিসোডগুলি হচ্ছে দারুণ জমজমাট। তাইতো দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির সামনে বসে পড়ে এই ধারাবাহিক দেখার জন্য।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, মিথ্যে জ্বরের নাটক করে বিছানায় পড়ে থাকে অভিরূপ। ঠিক সেই সময় লাবণ্য আসে এবং অভিরূপের সেবা করতে থাকে। আর সেই দৃশ্য দেখে কয়েকজন প্রতিবেশী সেটা ভিডিও করে রাখে এবং লাবণ্যকে মিথ্যে অপবাদ দেয়। রাজমহলে ডেকে এনে যা নয় তাই বলে অপমান করতে থাকে। লাবণ্য নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও কাজ হয় না। তখন সেই সুযোগে লাবণ্যকে বাঁচাতে আসে অভিরূপ। সে তো এটার অপেক্ষা করছিল। ফুলকি বুঝতে পারে এটা লাবণ্যকে ফাঁদে ফেলার জন্য নতুন চাল।

Abhishek Bose

তাই তো ফুলকি সকলের সামনেই অভিরূপকে জিজ্ঞাসা করে বসে সে লাবণ্যকে ফোন করেছিল কি না। কিন্তু লাবণ্য বিষয়টা এড়িয়ে যায়। আর সেই সুযোগে অভিরূপ সকলের সামনে লাবণ্যকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর তো অভিরূপের প্রতিবেশীরা চলে যায়। অভিরূপও চলে যায়। ফুলকি লাবণ্যকে বোঝাতে থাকে এটা লাবণ্যকে ফাঁদে ফেলার জন্য একটা চাল। লাবণ্য যেন কিছুতেই এই বিয়ে না করে। কিন্তু লাবণ্য তো সব বিচার বিবেচনা হারিয়ে ফেলেছে। সে আর কিছুই বুঝতে পারছে না। এদিকে লাবণ্যর মাও এই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।

লাবণ্যর মা ভাবে অভিরূপ হয়তো খুবই ভালো। এরকম একটা সময় সে লাবণ্যর দায়িত্ব নিতে চাইলো তাই এই বিয়েতে আর দেরি করবে না তারা। কিন্তু এবারে ফুলকি এত তাড়াতাড়ি অভিরূপের বিরুদ্ধে কি করে প্রমাণ জোগাড় করবে সেটাই বুঝতে পারে না। তবে ফুলকি ঠিক করে নেয় যেভাবেই হোক অভিরূপের আসল চেহারা সকলে সামনে নিয়ে আসবে ফুলকি। ওইদিকে অভিরূপের বাড়িতে গিয়ে লাবণ্য আর তার মা বিয়ের কথা বলে আসে।

আরও পড়ুনঃ হলো না শেষ রক্ষা! শেষ হয়ে গেলো প্লুটোর জীবন! ঘুমের ওষুধ খেয়ে চিরনিদ্রায় হারিয়ে গেলো প্লুটো!

আর ফুলকি রোহিতরা মিলে প্ল্যান করতে থাকে বিয়ের আগেই অভিরূপের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। তাই অভিরূপ যখন বিয়ে করতে যাবে ঠিক তখনই রোহিতকে নিয়ে ফুলকি অভিরূপের বাড়িতে যায়। আর সারা বাড়িতে প্রমাণ খুঁজতে থাকে। যদি কিছু পাওয়া যায়। কিন্তু অভিরূপ কিছুই প্রমাণ রেখে যায়নি। তারপর হঠাৎ একটা আওয়াজ পেয়ে ফুলকি ছুটে যায়, আর গিয়ে বাথরুম খুলে দেখে অভিরূপ সাধারণ বাংলা বাথরুম ব্যবহার করে। আর সেটা দেখেই সব পরিষ্কার হয়ে যায়। যে অবিরূপের কোমড় ভাঙ্গা সে কিভাবে এই বাথরুম ব্যবহার করবে। তাই বিয়ের মন্ডপে ফুলকি একটা সাপের ঝুড়ি রেখে দেয়। এটা দিয়েই হবে অভিরূপের পর্দা ফাঁস। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button