‘মাঝে মাঝে খুব কষ্ট হয়, আমার মেয়েটা…’ “স্পেশাল চাইল্ড” আবির কন্যা ময়ূরাক্ষী! মেয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়!

বাংলার অভিনেতা ক্রাশদের তালিকায় প্রথম সারিতেই যার নাম রয়েছে তার মধ্যে অন্যতম একজন হলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। শুধুমাত্র দেখতেই যে সুন্দর তা নয় একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা (Actor) আবির। সিনেমার (Film) পাশাপাশি ওয়েব সিরিজে (Web Series) এখন দাপিয়ে কাজ করছেন তিনি। অভিনেতার রূপে মুগ্ধ হাজার হাজার নারী।

তবে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের কর্মজীবনে যতই সফল হোক না কেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের চর্চা হয়ে এসেছে। আর এখনও হচ্ছে, এই চর্চা চলবে ভবিষ্যতেও। তেমনি আবিরের ব্যক্তিগত জীবন নিয়েও সব সময় চর্চা চলে। বিশেষ করে তার স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছে বহুবার।

আবিরের স্ত্রীকে দেখে নেটিজেনরা বহুবার সমালোচনা কটাক্ষ করেছেন। অনেকেই এমন দাবি করেছেন আবিরের পাশে তার স্ত্রীকে মানায় না, কি করে আবির তাকে পছন্দ করলেন। এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে আবিরকে। তবে ইদানিংকালে আরও একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাফেরা করছে। অনেকেই জানেন আবির এবং তার স্ত্রীয়ের একমাত্র কন্যা সন্তান ময়ূরাক্ষী। তবে ময়ূরাক্ষীকে কেন সমাজ মাধ্যমে সামনে আনে না আবির? কেন বাবার সাথে দেখা যায় না তাকে সেই প্রশ্ন উঠে এসেছে বহুবার।

সম্প্রতি এক পডকাস্টে এসে মেয়েকে নিয়ে কথা বলেন অভিনেতা। জানালেন ময়ূরাক্ষী বিশেষভাবে সক্ষম। আবির বলেন, ‘স্বীকার করতে দ্বিধা নেই যে আমার মেয়েটা স্পেশ্যাল চাইল্ড। কী হয়? বাবা হিসেবে কিছু কিছু বিষয় আমি সত্যিই মিস করি। তখন ভাবি, ও যদি এটা এরকম করত। যেমন, ও আমার সিনেমা খুব বেশি একটা দেখে না। আমি চাই, ও একটু সোনা দা দেখুক। যেটা ও দেখে না। ও নিজের মতোই দেখতে থাকে। আমার ইচ্ছে হয় যে ও এই সিনেমাগুলো দেখুক। কিন্তু, সেটা ও করে না। এটা আমি মিস করি।’

আরও পড়ুনঃ ‘অনেকেই আছে যারা মাচা শো করে গাড়ি-বাড়ি বানাচ্ছে, শুধুমাত্র স্বীকার করতেই লজ্জা…আমার কোন লজ্জা নেই!’- মাচা শো নিয়ে অকপট অভিনেত্রী ইন্দ্রানী হালদার

অভিনেতা আরও বলেন, ‘বড় কোনও অনুষ্ঠান বা পাবলিক গ্যাদারিঙ্গে আমি একটা কারণেই ওকে সঙ্গে নিয়ে যাই না। তাঁর কারণ ঐ যে সবাই আমায় একটা প্রাধান্য দেয়, ও আমার সঙ্গে থাকলে ওঁর অসুবিধা হতে পারে। ওঁর সুরক্ষা আমায় দেখতেই হবে। ওঁর যদি সমস্যা হয়, তাহলে আমি পৃথিবীর সবথেকে খারাপ বাবা। আমি সেই কারণেই বিষয়টা এড়িয়ে যায়। ওকে নিয়ে কোথাও যেতে গেলে আমায় অনেক ভাবনা চিন্তা করে করতে হবে। সেটা তো সবসময় সম্ভব না। এগুলো মিস করি।’

Back to top button